শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৫, ০৯:৫৪ সকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের বিদেশি জেলবন্দি তালিকায় শীর্ষে বাংলাদেশ

ভারতের কারাগারগুলোয় থাকা বিদেশি বন্দির মধ্যে সর্বাধিক রয়েছে পশ্চিমবঙ্গে। আবার এই বিদেশি জেলবন্দির তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশিরা। সম্প্রতি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

‘প্রিজন স্ট্যাটিস্টিকস অব ইন্ডিয়া ২০২৩’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, ভারতের বিভিন্ন রাজ্যের কারাগারে ছয় হাজার ৯৫৬ বিদেশি নাগরিক বন্দি আছে। এর মধ্যে দুই হাজার ৫০৮ জন, অর্থাৎ প্রায় ৩৬ শতাংশই রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই বিদেশি বন্দির মধ্যে ৮৯ শতাংশই বাংলাদেশি নাগরিক। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিভিন্ন সময় তাদের আটক করা হয়। 

প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে কারাগারে আটক ২৫ হাজার ৭৭৪ বন্দির শতকরা ৯ শতাংশ ছিল বিদেশি নাগরিক। এর মধ্যে বাংলাদেশি বন্দির সংখ্যা সবচেয়ে বেশি। আটক বাংলাদেশি বন্দির মধ্যে ৭৭৮ জন দোষী এবং এক হাজার ৪৪০ জন বিচারাধীন অবস্থায় ছিলেন। বিদেশি বন্দিদের নিরিখে দ্বিতীয় স্থানে ছিল মিয়ানমার। বেশির ভাগ বিচারাধীন বন্দির বয়সই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। সূত্র: সমকাল 

  • সর্বশেষ
  • জনপ্রিয়