শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ০৩:৫৯ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরাইল যা জানাল শহিদুল আলমদের কোথায় নেওয়া হয়েছে

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) জানিয়েছে, গাজামুখী তাদের নৌ-বহরে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। একই সঙ্গে কয়েকটি জাহাজও আটক করেছে তারা। বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম ‘কনশেনস’ নামের যে জাহাজটিতে ছিলেন, সেটিতেই প্রথম হামলা চালানো হয়। খবর আলজাজিরা।

ওই জাহাজটিতে ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও কর্মী ছিলেন। এর পরে আরও তিনটি ছোট নৌযানে হামলা চালিয়ে সেগুলোও আটক করে ইসরাইলি বাহিনী।

এদিকে, ফ্রিডম ফ্লোটিলার ওপর হামলা ও আটকের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে তারা জানিয়েছে, আইনগতভাবে নৌ-অবরোধ লঙ্ঘন ও যুদ্ধক্ষেত্রে প্রবেশের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, জাহাজ ও আটক যাত্রীদের ইসরাইলের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। সবাই নিরাপদ ও সুস্থ আছে। তাদের দ্রুতই দেশে পাঠিয়ে দেওয়া হবে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়ে ফ্লোটিলায় থাকা মালয়েশীয় কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন।

সামাজিক মাধ্যম ফেসবুক থেকে এক ভিডিও বার্তায় আলোকচিত্রী শহিদুল আলম ‘আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে এতক্ষণে আমাদের সমুদ্রে আটক করা হয়েছে। আমাকে ইসরাইলের দখলদার বাহিনী অপহরণ করেছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা এবং সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমি আমার সকল কমরেড এবং বন্ধুদের কাছে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’

এর আগে, মঙ্গলবার (৭ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছিলেন, বুধবার ভোর নাগাদ ‘রেড জোন’ তথা বিপজ্জনক অঞ্চলে পৌঁছে যেতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়