শিরোনাম
◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ০৭:৪০ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রিশক্তি জোটে পাকিস্তানের পাশে তুরস্ক-চীন, বড় চাপে ভারত

কিছু দিন আগে হওয়া ভারত-পাকিস্তান যুদ্ধের পর যেন সাপে বর পেয়েছে পাকিস্তান। একের পর এক সুখবর আসছে দেশটির জন্য। সম্প্রতি সউদী আরবের সঙ্গে ‘এসএমডিএ’ সামরিক চুক্তি করেছে পাকিস্তান। আর এবার কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির দেশ তুরস্ক।

এখন কাশ্মীর ইস্যুতে ভারতের প্রতিপক্ষ শুধুই পাকিস্তান নয়। পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়েছে সামরিক শক্তিতে বিশ্বে নবম অবস্থানে থাকা তুরস্ক, দক্ষিণ ককেশাস অঞ্চলের দেশ আজারবাইজান এবং সামরিক শক্তিতে তৃতীয় অবস্থানে থাকা চীন। তুরস্ক ও আজারবাইজান গত কয়েক বছর ধরে ভারতের বিপক্ষে অক্ষশক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই তিন দেশের ঐক্য নিয়ে উদ্বেগে রয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার।

সাম্প্রতিক ভারত-পাকিস্তান যুদ্ধের পর এই ত্রিশক্তি আরও ঘনিষ্ঠ হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে কাশ্মীর ইস্যুতে আওয়াজ তুলছে আঙ্কারা ও বাকু। কূটনৈতিক সম্পর্ক ছাড়িয়ে এখন সম্পর্ক পৌঁছে গেছে সামরিক সমঝোতায়।

সবচেয়ে এগিয়ে রয়েছে তুরস্ক। দেশটি ক্রমাগত পাকিস্তান সেনাবাহিনীকে অত্যাধুনিক বায়রাক্তার টিবি-২ ড্রোন সরবরাহ করছে। পাশাপাশি ইসলামাবাদের নৌবাহিনীকে শক্তিশালী করতেও আগ্রহ দেখাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। প্রায়ই যৌথ সামরিক মহড়ায় অংশ নিচ্ছে দেশগুলো।

প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, সরাসরি এই জোটে না থাকলেও এর নেপথ্যে আছে ভারতের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী চীন। পাকিস্তানকে সর্বাধিক আধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহ করছে বেইজিং—স্টেলথ শ্রেণির পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান থেকে শুরু করে ট্যাংক, কামান ও রণতরী পর্যন্ত। পাশাপাশি গোয়েন্দা তথ্য বিনিময় ও উপগ্রহের মাধ্যমে সামরিক সহায়তাও দিচ্ছে চীন।

এই চার দেশের রণসম্ভাবনায় বড় চাপে পড়েছে ভারত। বিশেষ করে পাকিস্তান ও সউদী আরবের নতুন স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স অ্যাগ্রিমেন্ট (SMDA) চুক্তি ভারতের উদ্বেগ আরও বাড়িয়েছে।

তবে পাল্টা জোট তৈরিতে পিছিয়ে নেই নয়াদিল্লিও। ইতোমধ্যে গ্রিস, সাইপ্রাস, আর্মেনিয়া ও ইসরায়েলকে পাশে পাচ্ছে মোদি সরকার। এই দেশগুলোর সঙ্গে তুরস্ক, আজারবাইজান ও পাকিস্তানের দ্বন্দ্ব পুরনো। তবে বিশ্লেষকদের মতে, পাকিস্তান-তুরস্ক-আজারবাইজান-চীন জোটের শক্তি ও সমন্বয়ের সামনে ভারতের অবস্থান এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে। সূত্র: ইনকিলাব 

  • সর্বশেষ
  • জনপ্রিয়