শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ১২:০৬ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শপিং মলে শৌচাগারে ৪০ মিনিট বন্ধ, দরজা ভেঙে দেখা গেল দু’জোড়া পা! এরপর যা ঘটল

মালয়েশিয়ার একটি শপিং মলে ঘটে গেছে চাঞ্চল্যকর এক ঘটনা। প্রায় ৪০ মিনিট ধরে বন্ধ ছিল মলের একটি শৌচাগার। বাইরে থেকে দেখা যাচ্ছিল দু’জোড়া পা—একটি পুরুষের, অন্যটি নারীর। সন্দেহজনক পরিস্থিতি দেখে নিরাপত্তাকর্মীরা দরজা ভেঙে ঢুকতেই যা দেখলেন, তাতে হতবাক সবাই।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, রাজধানী কুয়ালালামপুরের একটি জনপ্রিয় শপিং মলের ক্যাফেতে খেতে গিয়েছিলেন এক তরুণ-তরুণী। পরে খাওয়া অসমাপ্ত রেখেই হঠাৎ দুজন একসঙ্গে ঢুকে পড়েন শৌচাগারে। দীর্ঘ সময় কেটে গেলেও তাঁরা বাইরে বের হননি। এদিকে শৌচাগারের বাইরে অপেক্ষমাণ গ্রাহকরা বিষয়টি নিয়ে কৌতূহলী হয়ে ওঠেন।

একজন নিচ দিয়ে উঁকি মেরে দেখতে পান দু’জনের পা নড়ছে। খবর দেওয়া হয় মলের নিরাপত্তাকর্মীদের। তাঁরা প্রথমে দরজায় নক করলেও কোনো সাড়া না পেয়ে বাধ্য হয়ে দরজা ভেঙে ফেলেন। ভেতরে দেখা যায়, যুগলটি একে অপরকে জড়িয়ে রয়েছে। উপস্থিত জনতা ও নিরাপত্তাকর্মীদের দেখে বিব্রত হয়ে দ্রুত পালিয়ে যান তারা।

ঘটনাটি উপস্থিত এক প্রত্যক্ষদর্শী ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। তবে কিছু সময় পর ভিডিওটি সরিয়ে নেওয়া হয়।

ক্যাফে কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, “ঘটনায় জড়িত যুগলকে আমরা চিনি। ভবিষ্যতে যেন এমন অনাকাঙ্ক্ষিত আচরণ আর না ঘটে, সে বিষয়ে সতর্ক করা হয়েছে।”

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ হাস্যরস করলেও, অনেকেই এমন প্রকাশ্য স্থানে অশোভন আচরণের তীব্র সমালোচনা করেছেন। আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়