শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ০৫:৩৮ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডার সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় কেটি পেরি!

মাস তিনেক আগে কানাডার মন্ট্রিয়ালে দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে একান্তে নৈশভোজ করতে দেখা গিয়েছিল পপ গায়িকা কেটি পেরিকে, যা নিয়ে চর্চার অন্ত ছিলো না।

এবার তাদের দুজনকে পাওয়া গেল অন্তরঙ্গ অবস্থায়, প্রমোদতরীতে চুম্বনরত অবস্থায় ধরা দিয়েছেন! যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গেছে আলোচনা-সমালোচনা।

প্রমোদতরীতে ট্রুডো ও কেটি পরস্পরের উষ্ণ সান্নিধ্য উপভোগ করছিলেন। ঊর্ধ্বাঙ্গ অনাবৃত ট্রুডোর ঠোঁটে ঠোঁট পপ গায়িকা কেটি-র! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, কেটির পরনে কালো রঙের সাঁতারের পোশাক। চুল মাথার উপরে তুলে বাঁধা। অন্যদিকে, প্রাক্তন প্রধানমন্ত্রীর ঊর্ধ্বাঙ্গ উন্মুক্ত। তিনি জিন্সের ট্রাউজার বেছে নিয়েছেন। তারা পরস্পরের উষ্ণ সান্নিধ্য উপভোগ করছিলেন।

এদিকে জাস্টিনের গলা জড়িয়ে তাকে চুম্বন করছেন কেটি। সাবেক প্রধানমন্ত্রীও জড়িয়ে নিয়েছেন পপ গায়িকাকে। গাল স্পর্শ করেছেন তার। এক প্রত্যক্ষদর্শীর দাবি, কেটি ও ট্রুডোর নির্দেশে তাদের প্রমোদতরীটিকে প্রথমে অন্য একটি নৌকার আড়ালে নিয়ে যাওয়া হয়।

লোকচক্ষুর অন্তরালেই তারা ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন। যদিও বিষয়টি নিয়ে তাদের কেউই এখনো মুখ খোলেননি।  তবে ঘনিষ্ঠতার ছবি যে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীকে অস্বস্তিতে ফেলেছে সে কথা ছড়িয়ে পড়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। সূত্র: পেজ সিক্স, এনডিটিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়