শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২৫, ০৩:০৩ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাত সাড়ে ১২টায় বাইরে গেলো কীভাবে, ধর্ষণ ইস্যুতে মমতার বিতর্কিত মন্তব্য

পশ্চিমবঙ্গের দুর্গাপুরে এক মেডিক্যাল শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে। রাজ্যের বিরোধী দল বিজেপি অভিযোগ করেছে, মুখ্যমন্ত্রী ভুক্তভোগীকেই দায়ী করছেন, যা নারী বিদ্বেষী ও দায়িত্বজ্ঞানহীন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বলেছিলেন, ওটা বেসরকারি মেডিক্যাল কলেজ। ওদের ছাত্রছাত্রীদের নিরাপত্তা কলেজ কর্তৃপক্ষের দায়িত্ব। প্রশ্ন হলো, সে রাত ১২টা ৩০ মিনিটে বাইরে গেলো কীভাবে?

তিনি ঘটনাটিকে ‘বেদনাদায়ক’ বলে আখ্যা দিলেও বলেন, রাতে ওই এলাকাগুলো বনাঞ্চলঘেঁষা, তাই কলেজ কর্তৃপক্ষের উচিত ছাত্রছাত্রীদের বাইরে যাওয়া নিয়ন্ত্রণ করা। নিজেদেরও সতর্ক থাকতে হবে।

মমতা আরও বলেন, বেসরকারি কলেজগুলোর উচিত ছাত্রছাত্রীদের প্রতি নজর রাখা এবং রাতের সংস্কৃতিতে নিয়ন্ত্রণ আনা। নিরাপত্তা ব্যবস্থা কলেজকেই জোরদার করতে হবে।

তবে বিজেপি মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে। দলের জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, একজন নারী মুখ্যমন্ত্রী হয়েও মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণের শিকার নারীকেই দোষারোপ করছেন। আরজে কর মেডিক্যাল কলেজ, সাঁদেশখালি বা এখন দুর্গাপুর—প্রতিবারই তিনি অপরাধী নয়, মেয়েদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।

আরেক মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবারই ‘মেয়েদের’ দোষ দেন, আর ধর্ষককে আড়াল করেন। এবারও ব্যতিক্রম হলো না।

তিনি প্রশ্ন তোলেছেন, নারী নিরাপত্তা নিয়ে সোচ্চার  প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী কি এবারও চুপ থাকবেন?

পুলিশ জানিয়েছে, দুর্গাপুরের বেসরকারি একটি মেডিক্যাল কলেজে এমবিবিএস পড়ুয়া ২৩ বছরের ওই ছাত্রী শুক্রবার রাতে এক বন্ধুর সঙ্গে বাইরে বেরিয়েছিলেন। কয়েকজন ব্যক্তি তাদের পথরোধ করে তরুণীকে জোর করে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

পুলিশ এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে। একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে তরুণীর সঙ্গে থাকা বন্ধুকেও নজরদারিতে রাখা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়