শিরোনাম
◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ০২:১৫ রাত
আপডেট : ২৪ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুসলিম পর্যটক আকর্ষণে কম্বোডিয়ার নতুন উদ্যোগ

পর্যটক আকর্ষণে নতুন উদ্যোগ নিয়েছে কম্বোডিয়া। দেশটি তার মুসলিম সংস্কৃতি ও গ্রামীণ জীবনধারা তুলে ধরে উদ্যোগ নিয়েছে। বিশেষত মুসলিম ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার মাধ্যমে দেশটি এশিয়ার মুসলিম পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে চায়।

কম্বোডিয়া বহুমাত্রিক সংস্কৃতি ও প্রাচীন মন্দিরের জন্য বিখ্যাত, তবে দেশটির রয়েছে সমৃদ্ধ মুসলিম ঐতিহ্য। এখানে কয়েক শতাব্দী ধরে মুসলিম জাতি-গোষ্ঠির লোকেরা বসবাস করে। বৌদ্ধপ্রধান কম্বোডিয়ার প্রায় ১৭ মিলিয়ন জনসংখ্যার মধ্যে ৮ লাখ (প্রায় ৫ শতাংশ) নাগরিক মুসলিম।

কম্বোডিয়ার সংস্কৃতি ও ধর্ম মন্ত্রণালয়ের স্টেট সেক্রেটারি ইয়ব আহাসকারি বলেন, ‘আমরা মসজিদগুলোকে পর্যটন আকর্ষণ হিসেবে গড়ে তুলতে কাজ করছি। যেসব প্রদেশে মুসলিম কাম্পং (গ্রাম) রয়েছে, সেখানে বিদেশি পর্যটকরা এসে আমাদের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য প্রত্যক্ষ করতে পারবেন। কম্বোডিয়ায় আমাদের ‘চাম’ (মুসলিম) বলা হয় এবং আমাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে।’ 

তিনি ‘Cambodia Muslim Friendly Tourism Forum and Fair’-শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন। 

কম্বোডিয়ার পর্যটন মন্ত্রণালয় আয়োজিত এ মেলার মূল থিম হচ্ছে ‘আসসালামু আলাইকুম কম্বোডিয়া: একটি নিরাপদ, উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ গন্তব্য।’ ৯ থেকে ১১ অক্টোবর পর্যন্ত আল-সেরকাল মসজিদে এই মেলা অনুষ্ঠিত হয়। 

আহাস্কারি আরও বলেন, ‘দেশজুড়ে আমাদের ৬৫০টি মসজিদ আছে। আমরা মেকং নদীর ধারে অবস্থিত পুরনো মসজিদগুলোকে পর্যটন আকর্ষণে রূপান্তর করছি। এর মধ্যে কিছু কাঠের মসজিদ শত বছরেরও বেশি পুরনো এবং আজও তা নামাজের জন্য ব্যবহূত হচ্ছে। আমরা চাই বাইরের মানুষ দেখুক কিভাবে মুসলমানরা একটি বেৌদ্ধপ্রধান দেশে শানি্তপূর্ণভাবে বসবাস করছে।’

কম্বোডিয়ার অর্থনীতি প্রধানত পর্যটননির্ভর। গত বছর প্রায় ৬০ লাখ বিদেশি পর্যটক দেশটি ভ্রমণ করে, যার মধ্যে মাত্র পাঁচ লাখ ছিলেন মুসলিম। পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মত ইউনুস বলেন, ‘আমাদের কৌশল হলো সহজগম্যতা, পরিবেশ, যোগাযোগ ও সেবা এই চারটি বিষয়ে মনোযোগ দেওয়া। আমরা মুসলিম দেশগুলোর সঙ্গে বিমান সংযোগ বাড়াচ্ছি। বর্তমানে চারটি আন্তর্জাতিক এয়ারলাইন মুসলিম দেশগুলো থেকে কম্বোডিয়ায় আসছে। খুব শিগগিরই আরো দুটি আন্তর্জাতিক ফ্লাইট যুক্ত হবে।’ সূত্র: বারনামা ডটকম

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়