শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ১২:১৯ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় ৩টি কফ সিরাপে বিষাক্ত রাসায়নিক, শিশুদের মৃত্যু নিয়ে ফের সতর্ক করল ডব্লিউএইচও

রয়টার্স: জাতিসংঘের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সম্প্রতি ভারতের তৈরি তিনটি কফ সিরাপ নিয়ে সতর্কবার্তা জারি করেছে। শিশুদের জন্য তৈরি এসব ওষুধে বিপজ্জনক মাত্রায় বিষাক্ত রাসায়নিক পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জারি করা সতর্কবার্তায় বলা হয়, সংশ্লিষ্ট কফ সিরাপ তিনটি হলো, ভারতের শ্রেসান ফার্মাসিউটিক্যালসের তৈরি ‘কোল্ডরিফ’, রেডনেক্স ফার্মাসিউটিক্যালসের তৈরি ‘রেসপিফরেশ টিআর’ এবং শেপ ফার্মার তৈরি ‘রিলাইফ’।

এই সিরাপগুলোতে ডায়াথিলিন গ্লাইকোল নামের একটি রাসায়নিক উপাদানের উপস্থিতি ধরা পড়েছে, যা স্বাভাবিক মাত্রার চেয়ে ৫০০ গুণ বেশি। শিশুদের ওষুধ তৈরিতে এই উপাদানটি একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত ব্যবহারযোগ্য হলেও মাত্রা ছাড়িয়ে গেলে তা মারাত্মক বিষে পরিণত হয়।

ডব্লিউএইচও বলছে, এই মাত্রাতিরিক্ত বিষক্রিয়াই শিশুদের মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে তোলে।

গত আগস্ট মাসে, ভারতেরই ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান শ্রেসান ফার্মাসিউটিক্যালসের তৈরি ‘কোল্ডরিফ’ সিরাপ খেয়ে মৃত্যু হয় ১৭ জন শিশুর। এর আগে, ২০২৩ সালে আরও এক ভারতীয় কোম্পানির কফ সিরাপ খেয়ে উজবেকিস্তান, ক্যামেরুন ও গাম্বিয়ায় মারা যায় ১৪১ শিশু।

এই ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে ভারতীয় ওষুধের গুণগত মান নিয়ে। বিশেষ করে শিশুদের ব্যবহারের জন্য তৈরি ওষুধ নিয়ে।

ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিসসিও) জানিয়েছে, ডব্লিউএইচও’র সতর্কবার্তা সম্পর্কে তারা অবগত এবং এটি আমলে নেওয়া হয়েছে। সিডিসসিও’র পক্ষ থেকে জানানো হয়, ওষুধের মাননিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কঠোর ও নিখুঁত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বিভিন্ন দেশকে সতর্ক করে বলা হয়েছে, সংশ্লিষ্ট সিরাপগুলো যেন বাজারজাত না হয় বা শিশুদের ব্যবহারে না আসে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর আগেও একাধিকবার ভারতীয় ওষুধ নিয়ে প্রশ্ন তুলেছিল। ২০২২ সালের শেষ দিকে গাম্বিয়ায় ভারতীয় সিরাপ খেয়ে শিশুমৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। এবার ফের একই ধরনের অভিযোগে বিশ্বমঞ্চে ভারতীয় ওষুধ শিল্পের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়