শিরোনাম
◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ০৭:০৯ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমেরিকায় গ্রিন কার্ড লটারি থেকে ৩ বছরের জন্য বাদ ভারত

আগামী তিন বছর ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা (ডিভি) প্রোগ্রামের আবেদন করতে পারবেনা ভারত। অর্থাৎ ২০২৮ সাল পর্যন্ত গ্রিন কার্ড লটারি নামে পরিচিত এই প্রোগ্রামের অধীনে কোনো আবেদন করতে পারবেন না দেশটির নাগরিকরা। প্রতিবছর প্রায় ৫৫ হাজার অভিবাসীকে এই ভিসা প্রদান করা হয়। তবে ২০২৬ সালের ডিভি প্রোগ্রাম থেকে ভারতকে বাদ দেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ফার্স্ট পোস্ট।  

এতে বলা হয়, আবেদনকারীদের একটি র‌্যান্ডম লটারি সিস্টেমের মাধ্যমে নির্বাচন করা হয়, যাদের বেশিরভাগই যুক্তরাষ্ট্রের বাইরে থাকেন। তবে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) অনুসারে কিছু লটারি বিজয়ী এমনও থাকেন যারা  তাদের নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রে অ-অভিবাসী বা অন্য কোনো আইনি অবস্থায় বসবাস করছেন। নাম থেকেই বোঝা যাচ্ছে এই কর্মসূচির লক্ষ্য যুক্তরাষ্ট্রে অভিবাসী জনসংখ্যাকে বৈচিত্র্যময় করা। 

মার্কিন কংগ্রেসের মতে, বর্তমান আইনে অভিবাসী ভিসা বরাদ্দের বিষয়টিতে মূলত যুক্তরাষ্ট্রে ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের জন্য এবং বিশেষ কর্মসংস্থানের চাহিদা পূরণকারীদের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে। যারা ভিসার জন্য আবেদন করতে চান তাদের অবশ্যই বিশ্ববিদ্যালয় বা তার সমমানের শিক্ষা সম্পন্ন করতে হবে। অথবা গত পাঁচ বছরের মধ্যে এমন একটি পেশায় দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে যেখানে সমপরিমাণ প্রশিক্ষণ বা অভিজ্ঞতা প্রয়োজন। আবেদনকারী বা তার স্ত্রীকে অবশ্যই ‘ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা প্রোগ্রামের’ জন্য যোগ্য বিদেশী রাষ্ট্র হিসাবে তালিকাভুক্ত দেশের একটির বাসিন্দা হতে হবে। তবে ভারতসহ বেশ কয়েকটি দেশের জন্য আগামী তিন বছর সেই সুযোগ বাদ দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, ব্রাজিল, ফিলিপাইন, পাকিস্তান, কানাডা, কলম্বিয়া, কিউবা, ভেনেজুয়েলা এবং দক্ষিণ কোরিয়া। 

এদিকে এ বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে ডনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে তার প্রশাসন অভিবাসন দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। মার্কিন অভিবাসন এবং শুল্ক প্রয়োগকারী সংস্থা অভিবাসী অভিযান, গ্রেপ্তার এবং বহিষ্কারের সংখ্যা বাড়িয়েছে। মার্কিন সরকার বৈধ অভিবাসনের উপরও বিধিনিষেধ আরোপ করেছে। সোশ্যাল মিডিয়া যাচাই-বাছাই কঠোর করে এবং স্ক্রিনিং বৃদ্ধি করে স্টুডেন্ট  ভিসাকেও টার্গেট করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়