শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ০৯:০৫ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে রাশিয়ায় ৩ জন নিহত

রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে তিন জন নিহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) বিস্ফোরণের কারণ উল্লেখ না করে আঞ্চলিক গভর্নর এ তথ্য জানিয়েছেন।

রাশিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, বাশকোর্তোস্তান অঞ্চলের স্টারলিটামাকে অবস্থিত অ্যাভানগার্ড কারখানাটি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের জন্য অস্ত্র ও গোলাবারুদ তৈরি করে।

এক মাস আগে একই অঞ্চলে একটি প্রধান তেল শোধনাগার লক্ষ্য করে ইউক্রেনীয় ড্রোন হামলা চালানো হয়েছিল।

বাশকোর্তোস্তানের গভর্নর রাদি খাবিরভ টেলিগ্রামে বলেছেন, রাসায়নিক কারখানায় বেশ ভয়াবহ বিস্ফোরণে একটি ভবন ধ্বংস হয়ে গেছে। সেখানে থাকা তিন জন নারী নিহত হয়েছেন।

তিনি বলেছেন, বিস্ফোরণে আরও পাঁচ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে দু'জনের অবস্থা গুরুতর। সূত্র: দৈনিক ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়