শিরোনাম
◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ১১:২৬ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাঁজা সেবনের পর ভয়াবহ স্মৃতি মনে পড়ে মালালার

দ্য গার্ডিয়ান: নোবেলজয়ী মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কাটানো এক ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তার আসন্ন আত্মজীবনী থেকে প্রকাশিত বইয়ের একটি অংশে। সেখানে বন্ধুদের সঙ্গে গাঁজা সেবনের এক মুহূর্ত তার মনে ২০১২ সালের সেই বিভীষিকাময় স্মৃতিগুলো ফিরিয়ে আনে, যখন তিনি তালেবানের গুলিতে আহত হয়েছিলেন। 

দ্য গার্ডিয়ানে প্রকাশিত এই অংশে মালালা লিখেছেন, কীভাবে এক রাতে তার বন্ধুর সঙ্গে আড্ডার সময় ধীরে ধীরে তার দমিত মানসিক আঘাত তার সামনে চলে আসে।

মালালা জানান, সে সময় তিনি পড়াশোনায় মনোযোগ দিতে পারছিলেন না।

এক বন্ধু তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ‘দ্য শ্যাক’ নামের এক জায়গায় বিশ্রাম নিতে আমন্ত্রণ জানান। সেখানে কয়েকজন শিক্ষার্থী মিলে গাঁজা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছিল। মালালা জীবনে প্রথমবার বং থেকে টান দেন, আর তার পরই তিনি তীব্র বিভ্রান্তি ও অচেতনতার অনুভূতি পেতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই তিনি নিজেকে শরীরের ভেতর বন্দি মনে করতে থাকেন।

এরপরই তিনি ২০১২ সালের সেই ভয়াল দিনের স্মৃতিতে ফিরে যান; যখন মেয়েদের শিক্ষার পক্ষে কথা বলার কারণে তালেবান বন্দুকধারী তার মাথায় গুলি চালিয়েছিল।

স্মৃতিকথায় তিনি লেখেন, ‘আমি যেন আমার শরীরের ভেতর আটকে গিয়েছিলাম,’ এবং গুলিবিদ্ধ হওয়ার মুহূর্ত থেকে কোমায় থাকার অভিজ্ঞতাগুলো ভয়ঙ্কর স্পষ্টতায় মনে ফিরে আসে। তিনি মনে করেন, কীভাবে তিনি ডরমেটরির মেঝেতে লুটিয়ে পড়েছিলেন, আর তার বন্ধু আনিশা তাকে শান্ত করার চেষ্টা করছিলেন—কিন্তু তার চোখের সামনে কেবল রক্ত, গুলির শব্দ আর বিশৃঙ্খলার দৃশ্য ঘুরপাক খাচ্ছিল।

এই ঘটনার মাধ্যমে মালালা উপলব্ধি করেন যে, তিনি এতদিন যেসব স্মৃতি ভুলে গেছেন ভেবেছিলেন, সেগুলো আসলে অবচেতনে লুকিয়ে ছিল।

তিনি লেখেন, ‘মানুষ আমাকে সবসময় জিজ্ঞাসা করত, আমি গুলির ঘটনাটা কতটা মনে রেখেছি। আমি বলতাম আমার মস্তিষ্ক সেগুলো মুছে দিয়েছে—কিন্তু এখন বুঝতে পারলাম, তা সত্য নয়।’

এই অংশে মালালার মানসিক আঘাত, তার দীর্ঘস্থায়ী ট্রমা ও সহিংসতার পরবর্তী মানসিক ক্ষতগুলোর এক নির্মম চিত্র ফুটে উঠেছে। তার নতুন স্মৃতিকথায় তিনি শারীরিক পুনরুদ্ধারের পাশাপাশি মানসিক সুস্থতার পথযাত্রা ও প্রাপ্তবয়স্ক জীবনে প্রবেশের অভিজ্ঞতা বিস্তারিতভাবে তুলে ধরেছেন। বইটি এ বছর শেষে প্রকাশিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়