শিরোনাম
◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৫, ০৩:৩২ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ইসরায়েল, ট্রাম্পের কঠোর বার্তা

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কঠোর বার্তা পৌঁছে দিয়েছেন বলে পলিটিকো এক প্রতিবেদনে জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমটি দুইজন সূত্রের বরাত দিয়ে জানায়, ভ্যান্স ইসরায়েলের সাম্প্রতিক হামলা ও নীতির প্রতি যুক্তরাষ্ট্রের হতাশা স্পষ্টভাবে তুলে ধরেন।

সূত্র জানায়, গত রোববার ইসরায়েলি হামলায় ৪০ জনেরও বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, ইসরায়েল এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

একজন হোয়াইট হাউজ কর্মকর্তা পলিটিকোকে বলেন, যা প্রকাশ্যে বলা হচ্ছে, সেটিই প্রেসিডেন্টের প্রকৃত অনুভূতি প্রকাশ করে।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও পশ্চিম তীর সংযুক্তিকরণ সংক্রান্ত ইসরায়েলি সংসদের নতুন বিলের সমালোচনা করেছেন।

বিশ্লেষকরা এটিকে ওয়াশিংটনের দীর্ঘদিনের ইসরায়েলপন্থি নীতির সঙ্গে অস্বাভাবিক দূরত্ব বলে আখ্যা দিচ্ছেন।

এদিকে ফিলিস্তিনিদের নিকট নেলসন মেন্ডেলা খ্যাত মারওয়ান বারঘুতিকে মুক্তি দেওয়ার বিষয়ে ইসরায়েল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইম ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, পরবর্তী ইসরায়েল সফরে বারঘুতির মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সাক্ষাৎকারে চুক্তির বিষয়ে নিজের ভূমিকা উল্ল্যেখ করে ট্রাম্প বলেন, হামাস নয় বরং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই চুক্তির জন্য সবচেয়ে বড় বাধা ছিল। এ যুদ্ধ বছরের পর বছর চলতে পারত। কিন্তু আমি নেতানিয়াহুকে থামালাম এবং সবাই তখন একত্রিত হলো। সূত্র: আল-জাজিরা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়