শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২৫, ০৯:০৭ রাত
আপডেট : ২০ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোল্ডেন ভিসার সুযোগ আরও বাড়াল আরব আমিরাত

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) নতুন তিনটি ক্যাটাগরিতে গোল্ডেন ভিসা প্রোগ্রাম সম্প্রসারণ করেছে। দেশটি দীর্ঘমেয়াদী বসবাসের সুবিধা দিচ্ছে স্পেশালাইজড প্রফেশনাল ও হাই-নেট-ওরর্থ ব্যক্তিদের। সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই কৌশলগত ভিসা প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো ব্যতিক্রমী প্রতিভাবান ব্যক্তিদের আকর্ষণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উদ্ভাবনকে উৎসাহিত করা। সম্প্রসারিত সর্বশেষ ক্যাটাগরি তিনটি হলো:

১. অসাধারণ শিক্ষকের জন্য গোল্ডেন ভিসা

দুবাইয়ের স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখন গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারবেন। কেএচইডিএ কর্তৃক প্রবর্তিত এই ভিসা শিক্ষকদের ১০ বছরের আবাসিক সুবিধা দেবে। নবায়নযোগ্য এই ভিসায় ভিসা প্রাপ্তদের পরিবারকেও স্পনসর করার সুবিধা থাকবে। শিক্ষকদের একাডেমিক কৃতিত্ব, শিক্ষায় উদ্ভাবন এবং প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নের অবদান যাচাই করে যোগ্যতা নির্ধারণ করা হবে।

২. দুবাই গেমিং ভিসা

ই-স্পোর্টস খাত প্রসারের জন্য দুবাইতে চালু হলো ‘দুবাই গেমিং ভিসা’। ১০ বছরের মেয়াদের এই গোল্ডেন ভিসা গেমিং শিল্পে কর্মরত ব্যক্তিদের জন্য প্রযোজ্য। প্রোগ্রামটি চালু করেছেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স ও সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

৩. বিলাসবহুল ইয়ট মালিকদের জন্য গোল্ডেন ভিসা

হাই-নেট-ওরর্থ ব্যক্তিদের বিনিয়োগ আকৃষ্ট করার জন্য চালু হলো ‘আবুধাবি গোল্ডেন কোয়ে’ উদ্যোগ। বিলাসবহুল ইয়ট মালিকরা ১০ বছরের গোল্ডেন ভিসার জন্য যোগ্যতা অর্জন করতে পারবেন। প্রোগ্রামটি ডিসিটি আবুধাবি, বিনিয়োগ অফিস ও ইয়াস মেরিনার সহযোগিতায় পরিচালিত হচ্ছে।

গোল্ডেন ভিসা সম্প্রসারণের এই পদক্ষেপের মাধ্যমে ইউএই উদ্ভাবন ও বিনিয়োগকে উৎসাহিত করার পাশাপাশি আন্তর্জাতিক প্রতিভা আকৃষ্ট করতে আগ্রহী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়