শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৫, ০৭:২৯ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প

চলতি বছরের মে মাসে ভারত-পাকিস্তানের মধ্যকার কয়েক ঘণ্টার আকাশযুদ্ধ নিয়ে নতুন তথ্য তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, ওই সংঘাতে ‘ব্র্যান্ড নিউ, বিউটিফুল’ সাতটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল।

জাপানের টোকিওতে মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে দেয়া এক বক্তৃতায় ট্রাম্প বলেন,‘বড় পারমাণবিক শক্তিধর দুই দেশ যুদ্ধ করছিল। তখন সাতটি নতুন, সুন্দর যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। আমি তখন মোদি ও শেহবাজ শরিফ দুজনকেই বলেছিলাম-যুদ্ধ করলে বাণিজ্য বন্ধ।’ খবর আরব নিউজের।

ট্রাম্প দাবি করেন, তার বাণিজ্য স্থগিতের হুমকিতেই ১০ মে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ভারত তার এ দাবি অস্বীকার করেছে। ৭ মে আকাশযুদ্ধটি রাতের আঁধারে হয়েছিল। আনুমানিক ১১০টি যুদ্ধবিমান এতে অংশ নেয়। 

পাকিস্তান দাবি করে ৬টি ভারতীয় বিমান ভূপাতিত করেছিল সশস্ত্র বাহিনী। তবে ভারত ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও নির্দিষ্ট সংখ্যা জানায়নি।বিশেষজ্ঞরা এটিকে দশকের সবচেয়ে বড় আকাশযুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছেন।

সেই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে যখন সেখানে এক হামলায় ২৬ জন নিহত হয়। নয়াদিল্লি অভিযোগ করে, হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে। ইসলামাবাদ তা অস্বীকার করে এবং আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায়।

ট্রাম্প জোর দিয়ে বলেছেন,‘ ভারত-পাকিস্তানসহ আজারবাইজান-আর্মেনিয়া, মিসর-ইথিওপিয়া, এমনকি ইসরায়েল-ইরান উত্তেজনা কমাতে আমার হুমকিই ৭০ শতাংশ ভূমিকা রেখেছিল।’ তবে ভারত জানিয়েছে, যুদ্ধবিরতি নিজেদের কূটনৈতিক উদ্যোগে হয়েছে, ট্রাম্পের দাবি অতিরঞ্জিত। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়