শিরোনাম
◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন!

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ০২:৩২ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেকর্ড বৃষ্টিতে জলের তলায় নিউইয়র্ক, ঝরল দুই প্রাণ

ভারী বৃষ্টিপাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বেশিরভাগ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিনের শুরু থেকেই এ দুর্ভোগে পড়েন শহরটির বাসিন্দারা। বন্যায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

বন্যার পানিতে শহরের বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়। রাস্তায় থাকা গাড়ি ও অন্যান্য যানবাহন পানিতে ভেসে যেতে দেখা গেছে। অনেকে গৃহবন্দি হয়ে পড়েছেন, আবার কেউ কেউ উরুসমান পানি ডিঙিয়ে জরুরি কাজে বাইরে বের হয়েছেন।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলেই এই দুর্যোগ তৈরি হয়েছে। লাগার্ডিয়া বিমানবন্দরে ২ দশমিক ০৯ ইঞ্চি (৫.৩১ সেন্টিমিটার) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বাধিক।

উল্লেখ্য, প্রবল বৃষ্টিতে শহরের মেট্রো স্টেশন, আন্ডারপাস ও নিম্নাঞ্চলগুলো ডুবে যায়। জরুরি বিভাগগুলো উদ্ধার তৎপরতা শুরু করেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। সূত্র: রয়টার্স

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়