শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ১১:৪২ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতালের সিসিটিভি ফুটেজ যেভাবে ভাইরাল হয় পর্ন সাইটে!

হাসপাতালে সিসি ক্যামেরা বসানোর সময়ে যে পাসওয়ার্ড ছিল, সেই একই পাসওয়ার্ড রয়ে গিয়েছিল। কেউ পরিবর্তন করেননি। তাতেই সর্বনাশ! বেহাত হয়ে গেল হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের বিভিন্ন ফুটেজ। অভিযোগ, হাসপাতালের সিসিটিভির ‘হ্যাক’ করে ফুটেজ চুরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি চক্রের কাছে বিক্রি করে দেয় একদল হ্যাকার। এমনটাই ঘটেছে ভারতের গুজরাট রাজ্যের রাজকোটের এক হাসপাতালে।

ঘটনায় অভিযুক্তেরা আগেই ধরা পড়েছিল। এ বার তাদের জিজ্ঞাসাবাদ করে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে এই অপরাধের সঙ্গে জড়িত চক্রের বিষয়ে জানতে পারলেন তদন্তকারীরা। গ্রেফতারির প্রায় ১০ মাস পরে তদন্তকারীদের দাবি, ওই হ্যাকারেরা গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত হাসপাতালের সিসিক্যামেরার উপর নজর রেখেছিলেন। হাসপাতালের স্ত্রীরোগ বিভাগে চিকিৎসাধীন মহিলাদের ফুটেজ সংগ্রহ করে তা কালোবাজারে বিক্রি করতেন অভিযুক্তেরা।

সংবাদমাধ্যম ‘টাইম্‌স অফ ইন্ডিয়া’র এক প্রতিবেদন অনুসারে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ওই হ্যাকারদের দল ধরা পড়ে। তার পর থেকেই ওই চক্রের বিষয়ে তদন্তে আরও গতি আসে। শুধু গুজরাটের ওই হাসপাতালের ফুটেজই নয়, ভারতের বিভিন্ন শহর মিলিয়ে প্রায় ৮০টি সিসিটিভির ‘ড্যাশবোর্ড’ হ্যাক করার অভিযোগ রয়েছে ওই চক্রের বিরুদ্ধে। এর মধ্যে দিল্লি, পুণে, মুম্বাই, নাসিক, সুরাত এবং অহমদাবাদের কিছু অঞ্চলও রয়েছে। হাসপাতালের পাশাপাশি স্কুল, বিভিন্ন অফিস, সিনেমা হল, কারখানা, এমনকি বেশ কিছু বাড়ির ভিতরের সিসিক্যামেরা ফুটেজও ওই চক্র বিক্রি করেছে বলে অভিযোগ।

তদন্তকারী কর্মকর্তা সূত্রে ওই প্রতিবেদনে বলা হচ্ছে, চুরি করা ওই ফুটেজগুলি ‘টেলিগ্রাম’ অ্যাপের কিছু গ্রুপে বিক্রি করা হত। কোনও ফুটেজ ৭০০ টাকায়, আবার কোনওটি ৪০০০ টাকায় বিক্রি হত বলে অভিযোগ। এমনকি অভিযুক্তেরা গ্রেফতার হওয়ার পরেও ওই ফুটেজগুলি ‘টেলিগ্রাম’ গ্রুপে ঘোরাঘুরি করত। অন্তত গত জুন মাস পর্যন্ত ওই ভিডিওগুলি টেলিগ্রামে বিক্রি হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সূত্র: টিওআই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়