শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ১১:১৩ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ সীমান্ত ঘেঁষে পশ্চিমবঙ্গে নতুন সেনা ঘাঁটি ও আসামে সামরিক স্টেশন স্থাপন করছে ভারত

ডেকান ক্রনিকলের রিপোর্ট: বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতায় চোখ রেখে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে একটি নতুন সামরিক ঘাঁটি বসিয়েছে ভারতের সেনাবাহিনী। ‘মিনিমাল টাইমফ্রেমে’র মধ্যে তা বসানো হয়েছে। প্রতিবেশী এই দেশের সীমান্ত বরাবর নিরাপত্তা শক্তিশালী করতে আসামের ধুবরিতে একটি নতুন সামরিক স্টেশনও গড়ে তুলছে ভারত। বাংলাদেশ সীমান্তের খুব কাছে উত্তর দিনাজপুরের চোপড়া ঘাঁটি বৃহস্পতিবার পরিদর্শন করেন ইস্টার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর. সি তিওয়ারি। এক্সে ইস্টার্ন কমান্ড পোস্টে লিখেছে, ‘হ্যাশট্যাগ চোপড়া ডিফেন্স ল্যান্ডে মোতায়েন করা হ্যাশট্যাগ ব্রহম্মস্ত্রাকরপস-এর সেনাদের পরিদর্শন করেছেন  লে. জেনারেল আরসি তিওয়ারি, আর্মি কমান্ড ইস্টার্ন। অনুবাদ: মানবজমিন

তিনি এ সময় সেনাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং স্বল্প সময়ের মধ্যে ঘাঁটি স্থাপন এবং কার্যক্রম চালানোয় তাদের পেশাদারিত্ব এবং ক্লান্তিহীন প্রচেষ্টার প্রশংসা করেন। উদ্ভূত নিরাপত্তা চ্যালেঞ্জের ক্ষেত্রে তাদেরকে হ্যাশট্যাগ অপারেশনাল প্রস্তুতি এবং সক্রিয় থাকার জন্য সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখার আহ্বান জানান’। এতে আরও বলা হয়, আর্মি কমান্ড ইস্টার্ন এ ছাড়াও আলোচনা করেন চোপড়া আসনের এমএলএ হামিদুল রহমান ও অন্য বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে। এ সময় এ অঞ্চলে নিরাপত্তা ও উদ্ভূত পরিস্থিতিতে সামরিক-বেসামরিক সহযোগিতার ওপর গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। আসামের সীমান্ত এলাকায় ৪ (গজরাজ) করপসও পরিদর্শন করেন লে. জেনারেল তিওয়ারি।

তিনি ধুবরির বামুনিগাঁওয়ে লাছিত বরফুকান মিলিটারি স্টেশনের ভিত্তিপ্রস্তুর স্থাপন করেন। ইস্টার্ন কমান্ড বলেন, কিংবদন্তি আহম কমান্ডার লাছিত বরফুকানের নামে নতুন এই সামরিক স্টেশন সাহস, নেতৃত্ব এবং স্থিতিস্থাপকতাকে জোরালোভাবে ফুটিয়ে তুলবে। এতে আরও বলা হয়, এ অঞ্চলে ভারতের সেনাবাহিনীর অপারেশনাল সক্ষমতা এবং অবকাঠামোগত শক্তি বৃদ্ধির আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বহন করে এই স্টেশন। এ সফরের সময় ইস্টার্ন আর্মি কমান্ডার আরও পর্যালোচনা করেন সীমান্ত এলাকায় অপারেশনাল প্রস্তুতি এবং আভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়