শিরোনাম
◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ০৬:৪৩ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভেস্তে গেল পাকিস্তান-আফগানিস্তান শান্তি সংলাপ, ইসলামাবাদকে দোষারোপ তালেবানের

আফগানিস্তানের তালেবান সরকার শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার জন্য পাকিস্তানকে দায়ী করেছে। দোহা ও তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে দু’দিনের আলোচনায় কোনও সমাধান না আসলেও তালেবান জানিয়েছে, আগের চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতি বহাল থাকবে। খবর আল জাজিরা

শুক্রবার (০৭ নভেম্বর) আলোচনার পর তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ শনিবার (০৮ নভেম্বর) সকালে এক বিবৃতিতে বলেন, আলোচনায় আমরা সৎভাবে অংশ নিয়েছিলাম, কিন্তু পাকিস্তান বাস্তবসম্মত ও কার্যকর প্রস্তাব দেয়নি। তারা নিজেদের নিরাপত্তার দায় আমাদের ওপর চাপাতে চেয়েছে, অথচ নিজের দায়িত্ব নিতে রাজি হয়নি।

মুজাহিদ পাকিস্তানের ওপর ‘দায়িত্বজ্ঞানহীন ও অসহযোগিতামূলক আচরণের’ অভিযোগ এনে বলেন, এই কারণেই আলোচনায় কোনও ফল পাওয়া যায়নি। তবে তিনি দাবি করেন, তালেবান যুদ্ধবিরতি ভঙ্গ করেনি এবং সেটি কার্যকর থাকবে।

অন্যদিকে পাকিস্তান সরকার এখনও তালেবানের অভিযোগের বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে ইসলামাবাদও স্বীকার করেছে, আলোচনায় অগ্রগতি হয়নি।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, আফগান জনগণ বা প্রতিবেশী দেশগুলোর স্বার্থবিরোধী কোনও পদক্ষেপে আমরা তালেবান সরকারের পাশে থাকব না।

পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানের মাটিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আশ্রয় পাচ্ছে এবং তারা দেশজুড়ে হামলা চালাচ্ছে। এসব হামলার জবাবে পাকিস্তান আফগান ভূখণ্ডে বিমান হামলাও চালিয়েছে। গত মাসে কাবুলে বিস্ফোরণের ঘটনায় তালেবান সরকার পাকিস্তানকে দায়ী করেছে।

তবে তালেবান এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা কোনও গোষ্ঠীকে অন্য দেশের বিরুদ্ধে আফগান ভূমি ব্যবহার করতে দেবে না। মুজাহিদ বলেন, পাকিস্তানের জনগণ আমাদের ভাই ও বন্ধু, কিন্তু আমরা যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিরোধ করব।

জাতিসংঘ জানিয়েছে, অক্টোবরের শুরুতে সীমান্ত সংঘর্ষে আফগানিস্তান সীমান্তে ৫০ জন বেসামরিক নাগরিক নিহত ও ৪৪৭ জন আহত হয়েছেন। কাবুলে বিস্ফোরণে প্রাণ গেছে আরও অন্তত পাঁচজনের। পাকিস্তান সেনাবাহিনী বলেছে, তালেবানের হামলায় তাদের ২৩ সেনা নিহত ও ২৯ জন আহত হয়েছে।

ইসলামাবাদ মধ্যস্থতাকারী কাতার ও তুরস্ককে ধন্যবাদ জানিয়ে বলেছে, দেশের সার্বভৌমত্ব ও নাগরিকদের সুরক্ষায় সব ব্যবস্থা নেয়া হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়