শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ০১:৪৮ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্তুগালে শ্রম আইন সংস্কারের প্রতিবাদে লাখো মানুষের বিক্ষোভ

পর্তুগালে শ্রম আইনের প্রস্তাবিত সংস্কারের প্রতিবাদে গতকাল শনিবার (৮ নভেম্বর) রাজধানী লিসবনে প্রায় লাখো মানুষ বিক্ষোভে নেমেছেন। শ্রমিক ইউনিয়নগুলো অভিযোগ করেছে যে প্রস্তাবিত বিধিমালাগুলো শ্রমিকদের অধিকারকে গুরুতর হুমকির মুখে ফেলবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রস্তাবিত সংস্কারের মধ্যে রয়েছে: নিয়োগদাতাদের জন্য কর্মী ছাঁটাই সহজ করা, আউটসোর্সিংয়ের সুযোগ বৃদ্ধি এবং কয়েক ধরনের ছুটির সুযোগ সীমিত করা। এর মধ্যে বিশেষ করে গর্ভপাতের পর নারীদের মানসিক ধাক্কা কাটিয়ে ওঠার ছুটি কমিয়ে দেওয়ার বিষয়টি উদ্বেগের জন্ম দিয়েছে।

সরকারের দাবি, এই পদক্ষেপগুলো কর্মক্ষেত্রে নমনীয়তা ও উৎপাদনশীলতা বৃদ্ধি করবে, যা পশ্চিম ইউরোপের তুলনামূলক দরিদ্র দেশ পর্তুগালের অর্থনৈতিক উন্নতির জন্য জরুরি। ধারণা করা হচ্ছে, বিলটি পার্লামেন্টে ডানপন্থি চেগা দলের সমর্থনে পাস হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে পর্তুগালের সবচেয়ে বড় শ্রমিক ইউনিয়ন সিজিটিপি-এর প্রধান প্রস্তাবিত সংস্কারকে ‘শ্রমিকদের বিরুদ্ধে বৃহত্তম আক্রমণ’ বলে অভিহিত করেছেন। সিজিটিপি জানিয়েছে, শনিবারের বিক্ষোভে প্রায় এক লাখ মানুষ লিসবনের প্রধান সড়কে সমবেত হয়েছিল। ইউনিয়ন নেতা তিয়াগো অলিভেইরা বলেন, এই পরিবর্তন কার্যকর হলে তা আমাদের প্রত্যেকের জীবনের মান নিম্নমুখী করবে।

বিক্ষোভকারীরা তাদের কাজের পরিবেশের নিরাপত্তা ও অধিকার রক্ষার পাশাপাশি বেতন বৃদ্ধির দাবিও তুলেছেন। সরকারি তথ্য অনুযায়ী, গত বছর পর্তুগালের অর্ধেকের বেশি শ্রমিকের মাসিক আয় ছিল এক হাজার ইউরোর কম।

এই প্রস্তাবের প্রতিবাদে সিজিটিপি আগামী ১১ ডিসেম্বর সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়