শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ১০:৪৬ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘড়ির জগতে নতুন ইতিহাস: পাটেক ফিলিপের ঘড়ি মাত্র ৯ মিনিটে ২১৪ কোটি টাকায় বিক্রি

ঘড়ির জগতে আবারও ইতিহাস গড়ল পাটেক ফিলিপ। ১৯৪৩ সালে নির্মিত এই বিরল হাতঘড়িটি মাত্র সাড়ে নয় মিনিটে বিক্রি হয়েছে ১৪.১৯ মিলিয়ন সুইস ফ্রাঁ দামে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১৪ কোটি ৩৮ লাখ ৮২ হাজার টাকা। নিলামটি পরিচালনা করেছে বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান ফিলিপস, আর আয়োজনটি হয় জেনেভার হোটেল প্রেসিডেন্টে।

নিলাম সংস্থা জানায়, মাত্র পাঁচজন দরদাতা অংশ নিলেও প্রতিযোগিতা ছিল রোমাঞ্চকর। শেষ পর্যন্ত ফোনের মাধ্যমে এক ক্রেতা ঘড়িটি অর্জন করেন।

বিরল এই ঘড়িটির নাম Patek Philippe Perpetual Calendar Chronograph Reference 1518। এটি তৈরি হয়েছিল স্টেইনলেস স্টিল দিয়ে, যা একে সোনার সংস্করণের চেয়েও বেশি মূল্যবান করেছে। জানা গেছে, পাটেক ফিলিপ ২৮০টি রেফারেন্স ১৫১৮ ঘড়ি তৈরি করেছিল, যার বেশিরভাগই ছিল হলুদ বা গোলাপি সোনায় মোড়ানো। তবে স্টিল সংস্করণ মাত্র চারটি, আর এবারে বিক্রিত ঘড়িটিই সেই প্রথমটির একটি।

এই একই ঘড়িটি ২০১৬ সালেও রেকর্ড গড়েছিল, যখন এটি বিক্রি হয়েছিল ১১ মিলিয়ন সুইস ফ্রাঁ (প্রায় ১৬৮ কোটি টাকায়)। তবে পরের বছরই সেই রেকর্ড ভেঙে দেয় হলিউড অভিনেতা পল নিউম্যানের রোলেক্স ডেটোনা, যার দাম উঠেছিল ১৭.৮ মিলিয়ন ডলার (প্রায় ২১৭ কোটি টাকা)। আর ২০১৯ সালে পাটেক ফিলিপেরই আরেক ঘড়ি গ্র্যান্ডমাস্টার চাইম বিক্রি হয় ৩১ মিলিয়ন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭৮ কোটি ৩৫ লাখ টাকা—নতুন বিশ্বরেকর্ড হিসেবে।

ফিলিপস জানিয়েছে, “Reference 1518 প্রমাণ করেছে, এটি কেবল একটি হাতঘড়ি নয়— এটি সময়ের ইতিহাসের অংশ। নকশা, কারিগরি উৎকর্ষতা ও বিরলতার এক অনন্য সংমিশ্রণ।”

উল্লেখযোগ্যভাবে, ১৯৪১ সালে বাজারে আসা রেফারেন্স ১৫১৮ ছিল বিশ্বের প্রথম সিরিয়ালি উৎপাদিত পারপেচুয়াল ক্যালেন্ডার ক্রোনোগ্রাফ ঘড়ি— যা ঘড়ি নির্মাণের ইতিহাসে মাইলফলক স্থাপন করেছিল।

দুই দিনের এই বিশাল নিলামে মোট ২০৭টি ঘড়ি বিক্রি হয়, যার মোট মূল্য ৬৬.৮ মিলিয়ন সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০০ কোটি ৯৪ লাখ টাকার বেশি)। এটি কোনো ঘড়ি নিলামের ইতিহাসে সর্বোচ্চ মোট বিক্রির নতুন রেকর্ড।

নিলামটিতে অংশ নেয় বিশ্বের ৭২টি দেশের ১,৮৮৬ জন নিবন্ধিত দরদাতা, যার মধ্যে ছিলেন বহু নামকরা সংগ্রাহক ও বিলাসবহুল ব্র্যান্ডের প্রতিনিধিরা। 

সূত্র: দৈনিক জনকন্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়