শিরোনাম
◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ০৮:৩৭ রাত
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩, বহু হতাহত (ভিডিও)

ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে যাত্রীবাহী একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ২৪ জন আহত হয়েছেন।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫২ মিনিটের দিকে লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি হুন্ডাই আই২০ গাড়িতে বিস্ফোরণের ওই ঘটনা ঘটে। বিস্ফোরণের এই ঘটনা তদন্তে ইতিমধ্যে কাজ শুরু করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড।

বিস্ফোরণের পরপরই মুম্বাই, কলকাতা, বিহার, জয়পুর, হরিয়ানা, পাঞ্জাব, হায়দরাবাদ, উত্তর প্রদেশ ও উত্তরখণ্ডে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কেরালা রাজ্যজুড়ে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

দিল্লি পুলিশের সূত্র জানিয়েছে, এটি ছিল অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ। ঘটনার পর ছিন্নভিন্ন মরদেহ ও ক্ষতিগ্রস্ত যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকে ঘটনাস্থলে।

দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা সাংবাদিকদের বলেন, ‘লালকেল্লার ট্রাফিক সিগন্যালে থেমে থাকা ধীরগতির একটি গাড়িতে বিস্ফোরণটি ঘটে। গাড়িটিতে যাত্রী ছিল। বিস্ফোরণে আশপাশের আরও কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’ বিস্ফোরণে মোট ৯টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান সতীশ গোলচা।

দিল্লি ফায়ার সার্ভিসের উপ-প্রধান একে মালিক জানান, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।’

বিস্ফোরণের কয়েক মিনিট পরেই ঘটনাস্থল জুড়ে বিপুলসংখ্যক পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। ঘটনাস্থলের পাশের লোকনায়ক হাসপাতালে (এলএনজেপি) অ্যাম্বুলেন্সে করে আহতদের আনা হয়। হাসপাতালের বাইরে ভিড় করেন স্বজনেরা।

এদিকে, লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনার দিনেই রাজধানী দিল্লি থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরের হরিয়ানার ফরিদাবাদ থেকে ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সূত্র: এনডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়