শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০৭:৪৯ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আজারবাইজান থেকে ফেরার পথে জর্জিয়ায় তুরস্কের সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ২০

আজারবাইজান থেকে ফেরার পথে জর্জিয়ায় তুরস্কের একটি সামরিক কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ক্রুসহ এতে থাকা ২০ আরোহীর সবাই নিহত হয়েছেন।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে আজারবাইজানের গাঞ্জা বিমানবন্দর থেকে উড়োজাহাজটি উড্ডয়ন করে। পথে জর্জিয়ার পূর্বাঞ্চলে পৌঁছানোর পর বিধ্বস্ত হয়।  

প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলারের এক্স অ্যাকাউন্টে নিহতদের ছবি প্রকাশ করা হয়েছে। তবে এতে দুর্ঘটনার কারণ উল্লেখ করা হয়নি। আজারবাইজানের একটি গণমাধ্যমে প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিও প্রকাশ হয়। এতে দেখা যায়, উড়োজাহাজটি ভূমিতে পড়ার সময় আশপাশে ধ্বংসাবশেষ ছিটকে পড়ছে।

জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, ঘটনাটি সিগনাঘি এলাকার। এটি আজারবাইজান সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে। দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, উড়োজাহাজটি তাদের আকাশসীমায় প্রবেশের পরপরই রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। কোনো বিপদ সংকেতও পাঠায়নি। জরুরি সেবা দেওয়ার সংস্থা থেকে দুর্ঘটনার বিষয়ে প্রথম জানা যায়।

সি-১৩০ হারকিউলিস সামরিক কার্গো উড়োজাহাজটি মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি।

সূত্র: সমকাল 

  • সর্বশেষ
  • জনপ্রিয়