শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ১৫ নভেম্বর, ২০২৫, ১২:৩৩ দুপুর
আপডেট : ২১ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনা সীমান্তের মাত্র ২৩ কিমি দূরে লাদাখে ভারতের নতুন বিমানঘাঁটি ‘মুধ-নিওমা’ চালু

১৩ হাজার ৭০০ ফুট উচ্চতায় অবস্থিত এই বিমানঘাঁটি নির্মাণ করেছে ভারতের বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও)। প্রায় ২৫ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ঘাঁটিটির প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল ২০২৩ সালে।

গত কয়েক মাস ধরেই চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা শিথিল হয়ে আসছে ভারতের। এই ধারাবাহিকতার মধ্যেই লাদাখ অঞ্চলে এবার নতুন একটি বিমানঘাঁটির কার্যক্রম শুরু করেছে দেশটি। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘মুধ-নিওমা’ নামের ওই বিমানঘাঁটি চীনা সীমান্ত থেকে মাত্র ১৪ মাইল (২৩ কিলোমিটার) দূরে অবস্থিত।

এই ঘাঁটিতে রয়েছে ১.৭ মাইল দীর্ঘ রানওয়ে, নতুন হ্যাঙ্গার, এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) ভবন, ক্র্যাশ বে এবং প্রয়োজনীয় আবাসিক ব্যবস্থা। বড় পরিবহন বিমান ও আধুনিক যুদ্ধবিমান অবতরণ ও উড্ডয়নের উপযোগী করে এটি নির্মাণ করা হয়েছে।

২০২০ সালে লাদাখ সীমান্তে সংঘর্ষে বহু হতাহতের পর ভারত-চীন সম্পর্ক তীব্রভাবে অবনতি ঘটে। তবে ২০২৪ সাল থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক উষ্ণতা ফিরে আসে। সেই বছরের অক্টোবরে রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনা প্রেসিডেন্ট শি চিনপিং বৈঠক করেন। এরপর উভয় দেশ সীমান্ত টহল সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করে।

দীর্ঘ পাঁচ বছর বন্ধ থাকার পর গত জুলাইয়ে চীনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা দেওয়া পুনরায় শুরু করেছে ভারত। এর পরের মাসেই মোদি ২০১৮ সালের পর প্রথমবারের মতো চীন সফর করেন এবং তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দেন।

চলতি বছরের অক্টোবরে দুই দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগও পুনরায় চালু হয়েছে। কোভিড-১৯ মহামারির শুরুতে ২০২০ সালে এই ফ্লাইটগুলো স্থগিত করা হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়