শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ০১:১৮ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজা পরিস্থিতি ও বন্দী বিনিময় নিয়ে পুতিন–নেতানিয়াহুর ফোনালাপ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, এই আলাপচারিতায় মধ্যপ্রাচ্য অঞ্চলের পরিস্থিতি, বিশেষ করে গাজা উপত্যকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। হামাসের সঙ্গে নিরস্ত্রীকরণ চুক্তি বাস্তবায়ন ও বন্দী বিনিময় সম্পর্কে দুই নেতা কথা বলেছেন। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচি ও সিরিয়ায় স্থিতিশীলতা বৃদ্ধির উদ্যোগ নিয়ে মতবিনিময় হয়।

মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (১৫ নভেম্বর) দুই রাষ্ট্রনেতার মধ্যে এ ফোনালাপ হয়। খবর সামাটিভির। 

অন্যদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, শনিবার সন্ধ্যায় দুই নেতার মধ্যে ফোনালাপটি অনুষ্ঠিত হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্যোগে। আলাপচারিতায় আগের কয়েকটি আলোচনার ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্য ও গাজার পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়।

পুতিন ও নেতানিয়াহুর মধ্যে এর আগে সর্বশেষ সর্বশেষ ফোনালাপ হয়েছিল গত ৬ অক্টোবর। সেসময় তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন। পুতিন আন্তর্জাতিক আইন অনুসারে ফিলিস্তিনি সমস্যা সমাধানের সমর্থনে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাস থেকে ইসরাইলি আগ্রাসনে গাজায় ৬৯ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। 

পরে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ১০ অক্টোবর হামাস ও ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করে। চুক্তির প্রথম ধাপে ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে ইসরাইলি বন্দীদের মুক্তি দেওয়া হচ্ছে। এছাড়া চুক্তি অনুযায়ী গাজার পুনর্গঠন ও হামাসবিহীন নতুন শাসন ব্যবস্থা গড়ে তুলতে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়