শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৫, ১১:২৯ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উৎকণ্ঠা ভারতের সংবাদ মাধ্যমে: ‘হাসিনার কি মৃত্যুদণ্ড হবে?’

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা প্রথম মামলার রায় ঘোষণা করা হবে আজ।

এই খবরটিকে আজ ফলাও করে প্রচার করা হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমে। বেশিরভাগ সংবাদ মাধ্যমে উৎকণ্ঠা প্রকাশ করেছে হাসিনার সম্ভাব্য মৃত্যুদণ্ড নিয়ে।

আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ মামলা রায়ের জন্য ধার্য আছে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শেখ হাসিনার পাশাপাশি মামলায় অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

এই রায়ের আগে হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন, রায় যা-ই হোক, তা মাকে ভারত নিরাপদেই রাখবে। এই খবরটিকে ভারতের প্রতিটি সংবাদ মাধ্যমই বেশ ভালোভাবে প্রচার করেছে।

শুধু প্রচারই নয়, প্রচারের ধরনও বেশ চোখে পড়ার মতো। প্রায় প্রতিটি সংবাদ মাধ্যমে প্রধান খবর হিসেবে রাখা হয়েছে এই খবরকে।

সকাল সাড়ে দশটা নাগাদ দেখা যায়, এনডিটিভির শীর্ষ ৫টি খবরের ৪টিই হাসিনার রায় ঘিরেই। এদিকে দ্য হিন্দু সরাসরি আপডেট দিচ্ছে ক্ষণে ক্ষণে। হিন্দুস্তান টাইমসের শীর্ষ দুই খবরের একটিতে রাখা হয়েছে এই খবরকে।

এবিপি লাইভের শীর্ষ সংবাদ হিসেবে রাখা হয়েছে এই ইস্যুকে। ওপার বাংলার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রধান সংবাদ হিসেবে আছে এটি। সংবাদ প্রতিদিনেও একই দৃশ্য দেখা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়