শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ০৯:৫৫ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশি পর্যটক না থাকায় কলকাতার নিউমার্কেটে ব্যবসায়ীদের করুণ দশা

বাংলাদেশি পর্যটক না থাকায় কলকাতার এক টুকরো বাংলাদেশ নামে পরিচিত নিউমার্কেটের চত্বরে ব্যবসায়ীদের করুণ দশা। কলকাতার অনেক হোটেল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানই বাংলাদেশি পর্যটকের অভাবে প্রায় বন্ধ হওয়ার পথে। মূলত রাজনৈতিক অস্থিরতা এবং ভিসা জটিলতার কারণেই এ করুণ পরিস্থিতি তৈরি হয়েছে।

নিউমার্কেট চত্বরের কিড স্ট্রিট থেকে শুরু করে রয়েড স্ট্রিট, সদর স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, কলিন দেন, টটি লেন, মারকুইস স্ট্রিটের ছোট-বড় প্রায় সব ব্যবসায়ী বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল। নিউমার্কেট চত্বরের ব্যবসা প্রায় ৭০ শতাংশ কমে গেছে এবং অনেকে পুরো ব্যবসা ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কায় আছেন।

নিউমার্কেট চত্বরের খাবার হোটেল রয়েছে প্রায় ৩০টির মতো। এর মধ্যে বাংলাদেশি পর্যটকদের কাছে জনপ্রিয় ‌‘খালেক রেস্টুরেন্ট’। আগে সেখানে এক বাটি গরুর কালা ভুনা খেতে গেলে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। সেই খালেক রেস্টুরেন্টই এখন বাংলাদেশি পর্যটকের অভাবে লোকসানে ভুগছে।

শুধু কি খালেক রেস্টুরেন্ট? প্রায় প্রতিটি খাবারের হোটেলেই একই অবস্থা। একসময় সন্ধ্যা নামলে নিউমার্কেটের খালেক এবং দাওয়াতে তিল ধারণের জায়গা থাকতো না। কিন্তু গত কয়েক মাস ধরে চিত্রটা অন্যরকম। দিন যত এগোচ্ছে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। ব্যবসায়ীদের করুণ দশাও থামছে না।

খালেক রেস্টুরেন্টের কর্মচারী আবু আলী জানিয়েছেন, শুধু মেডিকেল ভিসায় আসা বাংলাদেশি পর্যটকদের দিয়েও ব্যবসা প্রতিষ্ঠান চলানো যাচ্ছে না। এই পরিস্থিতির কারণে কলকাতায় পর্যটন ব্যবসায় বড় ধরনের আর্থিক ক্ষতি হচ্ছে।

আবু আলি আরও জানিয়েছেন, যতক্ষণ না পর্যটক ভিসা চালু হচ্ছে ততক্ষণ এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা খুব মুশকিল। আমরা আশা করবো শিগগির পর্যটক ভিসা চালু হবে এবং বাংলাদেশি অতিথিদের আগমন এই চত্বরে আবারও বাড়বে।

সূত্র: জাগো নিউস ২৪ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়