শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫, ১০:৪৬ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপানের ওইতায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৭০টিরও বেশি ভবন পুড়ে ছাই, একজন নিখোঁজ

জাপানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর ওইতার সাগানোসেকি জেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭০টিরও বেশি ভবন পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার বিকেল থেকেই আগুন ছড়িয়ে পড়ে এবং বুধবার (১৯ নভেম্বর) সকাল পর্যন্ত তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছে দেশটির অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার বিকেল ৫টা ৪০ মিনিটে আগুন লাগার পর পরিস্থিতি দ্রুত অবনতি হলে প্রায় ১৭৫ জন বাসিন্দা নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। আগুনের উৎস এখনো শনাক্ত হয়নি এবং এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

স্থানীয় টেলিভিশন স্টেশনগুলোর আকাশপথে ধারণ করা ফুটেজে দেখা গেছে, পুরো আবাসিক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং পাহাড় ঘেঁষা শহরজুড়ে ঘন ধোঁয়ার কুণ্ডলী উঠছে। পরিচিত মাছ ধরার বন্দর এবং বিখ্যাত সেকি-ব্র্যান্ড ম্যাকেরেল উৎপাদনের জন্য প্রসিদ্ধ এই অঞ্চলে আগুন নিকটবর্তী বনাঞ্চলেও ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

ওইতা প্রিফেকচারের গভর্নরের অনুরোধে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি সামরিক অগ্নিনির্বাপক হেলিকপ্টার পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে জানিয়েছেন তিনি।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়