শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ১০:১৮ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়ার দক্ষিণাঞ্চলে সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

সিরিয়ার অভ্যন্তরে প্রবেশ করে সেনাদের সাথে সাক্ষাৎ করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় আশপাশের এলাকা পরিদর্শন করেন তিনি। 

বুধবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট। 

এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়।  এতে দেখা যায়, সামরিক একটি আকাশযান থেকে দক্ষিণ সিরিয়ার দখলকৃত অঞ্চলটিতে নামেন বেনিয়ামিন নেতানিয়াহু। সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধানসহ অন্যান্য সামরিক কর্মকর্তারা। 

ভিডিওতে অঞ্চলটিতে মোতায়েনকৃত সেনাদের সাথে সাক্ষাতের পর, তাদের প্রশংসা করতে দেখা যায় ইসরাইলের প্রধানমন্ত্রীকে। ঘটনাটি আন্তর্জাতিক মহলে বেশ সমালোচনার জন্ম দিয়েছে। নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে সিরিয়া, জাতিসংঘ। 

উল্লেখ্য, গত বছর স্বৈরশাসক বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতির পর থেকে সিরিয়ার দক্ষিণাঞ্চলের গোলান মালভূমির বাফার জোনে সেনা মোতায়েন করে রেখেছে ইসরাইল। 

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়