শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ১০:৩৯ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতকালীন পর্যটনে দুবাই বিশ্বের দ্বিতীয় সেরা গন্তব্য

বিলাসবহুল ভ্রমণ গন্তব্য বিবেচনা করলে দুবাই সব সময় চমকে দেয় পর্যটকদের। সারা বছর সেখানে পর্যটকের ভিড় থাকে। ‘গালফ নিউজ’-এর প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের এই রাজ্যে গত ৯ মাসে প্রতিদিন ৫১ হাজার ১০০ জন নতুন পর্যটক ভ্রমণে যাচ্ছে।

এবার এমসি ট্রাভেলের সর্বশেষ প্রতিবেদনে দুবাইকে শীতকালীন পর্যটনের গন্তব্য হিসেবে মধ্যপ্রাচ্যে প্রথম এবং বিশ্বব্যাপী দ্বিতীয় সেরা গন্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবছরের শীত মৌসুমে দুবাইয়ের আবহাওয়া পরিষ্কার, নরম ও পর্যটনবান্ধব থাকে। রোদেলা আকাশ, আরামদায়ক তাপমাত্রা এবং শহরের নানামুখী আকর্ষণ মিলে শীতের ছুটিতে এটি হয়ে ওঠে ভ্রমণপিয়াসিদের অন্যতম প্রিয় গন্তব্য।

শহরটি একদিকে যেমন মরুভূমির প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, অন্যদিকে তেমনি আধুনিক নগরজীবনের সব সুবিধা রয়েছে। পর্যটকেরা সোনালি বালুর চর পেরিয়ে মরুভূমি সাফারিতে যেতে পারে, ডিউন ব্যাশিং বা ক্যামেল রাইড উপভোগ করতে পারে। এ ছাড়া আল কুদরা লেকের আশপাশে বাইকিং ও ক্যাম্পিংও করতে পারে। যারা প্রকৃতি ও অ্যাডভেঞ্চার পছন্দ করে, তাদের জন্য হাট্টা মাউন্টেন ট্রেইল জনপ্রিয় গন্তব্য।

অন্যদিকে শহুরে অভিজ্ঞতা পেতে চাইলে দুবাইয়ে রয়েছে বিশ্বমানের শপিং মল, বিলাসবহুল হোটেল, বিভিন্ন সংস্কৃতির রেস্টুরেন্ট এবং ওয়াটারফ্রন্ট লিজার স্পট। দুবাই মল বা মল অব দ্য এমিরেটসে কেনাকাটা থেকে শুরু করে জুমেইরা বিচে দারুণ একটি বিকেল কাটাতে পারে পর্যটকেরা। সব ধরনের পর্যটকের জন্য এখানে রয়েছে নানান আয়োজন।

শীতকালে দুবাই আরও জমে ওঠে। এই সময় শহরজুড়ে চলে নানা উৎসব, কনসার্ট, ফুড ফেস্টিভ্যাল, শপিং ইভেন্ট, আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা এবং নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আতশবাজি। এসব আয়োজনই শীতের ছুটিকে আরও প্রাণবন্ত করে তোলে এবং লাখ লাখ পর্যটক দুবাইমুখী হয়।

চলতি বছরের গত ৯ মাসে দুবাইয়ে আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৯ লাখ ৫০ হাজার। ২০২৪ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ১ কোটি ৩২ লাখ ৯০ হাজার। দুবাই ডিপার্টমেন্ট অব ইকোনমি অ্যান্ড ট্যুরিজম প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এই তথ্য জানানো হয়েছে।

এ বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন গড়ে ৫১ হাজার ১০০ আন্তর্জাতিক পর্যটক দুবাই ভ্রমণে গেছে। ২০২৪ সালে একই সময়ে এই সংখ্যা ছিল ৪৮ হাজার ৭০০। অর্থাৎ চলতি বছরে প্রতিদিন গড়ে ২ হাজার ৩০০ পর্যটক বেশি এসেছে।

প্রকৃতি, আধুনিকতা, অ্যাডভেঞ্চার, শপিং, সংস্কৃতি এবং আতিথেয়তার সমন্বয়ে দুবাই আজ শীতকালীন পর্যটনের অন্যতম শক্তিশালী ব্র্যান্ড। বিস্তীর্ণ মরুভূমি থেকে ঝকঝকে স্কাইলাইন, দুবাইয়ের এই বৈচিত্র্যই শীতের সময় এটিকে বিশ্বের অন্যতম আকর্ষণীয় এবং স্মরণীয় ভ্রমণ গন্তব্যে পরিণত করেছে।

সূত্র: আজকের পত্রিকা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়