শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ১১:০৩ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ট্রাম্প-রোনালদোর একসাথে ফুটবল খেলার ভিডিও

ক্রিশ্চিয়ানো রোনালদো বল বাড়াচ্ছেন ডোনাল্ড ট্রাম্পকে, তিনি আবার ফিরতি পাসে ফেরত দিচ্ছেন রোনালদোকে। এমনই এক ভিডিও এখন সামাজিকমাধ্যমে ঝড় তুলেছে। ভিডিওটি শেয়ার করেছেন খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। 

ট্রাম্পের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে পোস্ট করা এই এআই নির্মিত ভিডিওতে দেখা যায়, ছাদের দিক থেকে হঠাৎ একটি ফুটবল পড়ে নিচে। এরপর ট্রাম্প আর রোনালদো মাথায় আর পায়ে জাগলিং করতে থাকেন। শেষে ট্রাম্প একটি ঘুরে গিয়ে বলটি ক্যামেরার দিকে জোরে মারেন।

১৮ নভেম্বর হোয়াইট হাউসে রোনালদো আর সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে নিয়ে এক ব্যক্তিগত ডিনার আয়োজন করেন ট্রাম্প। রোনালদোর সৌদি ফুটবলের সঙ্গে সম্পর্ক আর সৌদি ক্রাউন প্রিন্সের বিশ্বব্যাপী খেলাধুলায় আগ্রহ এই বৈঠককে আলোচনায় এনেছিল। কিন্তু তারও বেশি আলোচনায় আসে এই এআই–নির্মিত ভিডিও।

ভিডিওতে দেখা যায়, এআই মডেল করা ট্রাম্প রোনালদোর বল নিয়ন্ত্রণ অনুকরণ করার চেষ্টা করছেন। তার ঘূর্ণি আর পায়ের কাজ অস্বাভাবিকভাবে বেশ মসৃণ। ওভাল অফিসকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন সেটি সত্যিই একটি ফুটবল মাঠ। দুজনের অভিব্যক্তি আর বলের টাচ অনেক জায়গায় একটু অদ্ভুত দেখায়, যা এআই–জেনারেটেড ভিডিওর সাধারণ লক্ষণ।

ভিডিওটি ভাইরাল হতেই সামাজিকমাধ্যমে মন্তব্যের বন্যা নামে। নানা হাস্যকর প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে অনলাইনে। 

সূত্র: যুগান্তর 

  • সর্বশেষ
  • জনপ্রিয়