শিরোনাম
◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি 

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০৬:১০ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালয়েশিয়ায় অভিযানে ১৭৪ বাংলাদেশি গ্রেপ্তার

মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ডে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অভিবাসন–সংক্রান্ত অপরাধে মোট ৪৬৮ বিদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এরমধ্যে ১৭৪ জনই বাংলাদেশি। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে মোট ৫৪৭ জন সদস্য ও কর্মকর্তার চারটি দল অংশ নেয়। ব্যবসায়িক এলাকা, নির্মাণস্থল এবং সবজি খামার ঘিরে চারটি পৃথক জোনে অভিযান চালানো হয়।

দেশটির সরকারি বার্তা সংস্থা বারনামা জানায়, অনেক বিদেশিকে সবজি প্যাক করার কাজে ব্যস্ত অবস্থায় পাওয়া যায়। কর্তৃপক্ষের উপস্থিতি টের না পাওয়ায় তারা পালানোরও সুযোগ পায়নি। ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাআবান জানান, কমিউনিটির অভিযোগের ভিত্তিতে এক মাস আগেই অভিযানটি পরিকল্পনা করা হয়।

গোয়েন্দা নজরদারিতে দেখা যায়, সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে বিদেশিদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করে। পাহাড়ি এলাকা এবং শহর থেকে দূরবর্তী অবস্থান হওয়ায় বিদেশিদের জন্য এলাকাটি আকর্ষণীয় হয়ে ওঠে। এছাড়া অনেক স্থানীয় ব্যবসায়ী বিদেশি শ্রমিক নিয়োগে আগ্রহী হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

অভিযানে মোট এক হাজার ৮৮৬ বিদেশির কাগজপত্র যাচাই করা হয় এবং এর মধ্যে গ্রেপ্তার করা হয় ৪৬৮ জনকে। অপরাধগুলোর মধ্যে ছিল মেয়াদোত্তীর্ণ ভিসা, ভ্রমণ নথির না থাকা এবং সন্দেহভাজন ভুয়া অস্থায়ী কাজের অনুমতিপত্র প্রদর্শন।

গ্রেপ্তার হওয়া বিদেশিদের মধ্যে রয়েছে—মিয়ানমারের ১৭৫ জন, বাংলাদেশের ১৭৪ জন, ইন্দোনেশিয়ায় ৬৭ জন, নেপালের ২০ জন, পাকিস্তানের ১৬ জন, ভারতের ১১ জুন এবং ফিলিপাইন, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, চীন, কম্বোডিয়ায় ১ জন করে গ্রেপ্তার হয়েছে।

এদের মধ্যে ৩৮৮ জন পুরুষ, ৭৬ জন নারী এবং ৪ শিশু রয়েছে। গ্রেপ্তারকৃতদের বয়স ২০ থেকে ৫৪ বছরের মধ্যে এবং তাদের কেলান্তান, পেরাক ও সেলাঙ্গরের ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হবে বলে জানা গেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়