শিরোনাম
◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ১০:৩১ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্ত্রাসবিরোধী অভিযানে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর হাতে ভারতপন্থি ২৩ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে কুররম জেলায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) ২৩ সন্ত্রাসী – যারা ‘খারিজি’ নামেও পরিচিত – নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানগুলো দেশের চলমান সন্ত্রাসবিরোধী প্রচেষ্টা ‘আযম-ই-ইস্তেহকাম’-এর অংশ।

আইএসপিআর জানিয়েছে, প্রথম অভিযানে কুররম এলাকার একটি খারিজি গ্রুপকে লক্ষ্য করে নিরাপত্তা বাহিনী আঘাত হানে। তীব্র গোলাগুলির ঘটনায় সেখানে ১২ সন্ত্রাসী নিহত হয়। এরপর নতুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একই অঞ্চলে আরেকটি গ্রুপকে লক্ষ্য করে দ্বিতীয় অভিযান চালানো হয়, যেখানে আরও ১১ খারিজি সদস্যকে হত্যা করা হয়। উভয় গ্রুপই ভারতীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে দাবি করা হয়েছে।

কুররম অঞ্চলে অবশিষ্ট সন্ত্রাসীদের খুঁজে বের করতে সাঁড়াশি অভিযান চলছে। আইএসপিআর বলেছে, বিদেশি পৃষ্ঠপোষকতায় পরিচালিত যেকোনো ধরনের সন্ত্রাস দমনে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো দৃঢ় প্রতিজ্ঞ।

ফেডারেল অ্যাপেক্স কমিটির অনুমোদিত ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের অধীনে ‘আযম-ই-ইস্তেহকাম’ ভিশন বাস্তবায়নের মাধ্যমে জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় এসব অভিযান পরিচালিত হচ্ছে।

আইএসপিআর আরও জানায়, গোয়েন্দা তথ্যনির্ভর সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে। বিবৃতিতে বলা হয়, ‘বিদেশি পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসের মূলোৎপাটনে পূর্ণ গতিতে অভিযান চালিয়ে যাবে নিরাপত্তা বাহিনী।’

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়