শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০৭:০৩ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্যারিসে ফিরলেন প্রিন্সেস ডায়ানা: গ্রেভিন মোম জাদুঘরে মৃত্যুর ২৮ বছর পর সেই রিভেঞ্জ ড্রেসে তিনি

১৯৯৭ সালে আগস্টে প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় বিশ্বজুড়ে জনপ্রিয় রাজবধূ প্রিন্সেস ডায়ানার। সেই প্যারিসে ফিরে এলেন তিনি। পরনে সেই বিখ্যাত প্রতিবাদের পোশাক। যা তিনি পরেছিলেন তার স্বামী প্রিন্স চার্লসের পরকীয়ার খবর প্রকাশ্যে আসার পর। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ফ্রান্সের গ্রেভিন মোম জাদুঘর তাদের নতুন আকর্ষণ উন্মোচন করলো। প্রিন্সেস ডায়ানার মূর্তি স্থাপন করা হয়েছে সেখানে।

শনিবার এনবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

লন্ডনের বিখ্যাত মোম জাদুঘরের মতোই প্যারিসের এই গ্রেভিন জাদুঘরে আগে থেকেই ছিল বর্তমান রাজা চার্লস তৃতীয় ও প্রয়াত রানি এলিজাবেথ দ্বিতীয়ের মূর্তি। তবে এতদিন ডায়ানার মূর্তি ছিল না সেখানে। অবশেষে তিনি সম্মানিত হলেন প্যারিসে।

ডায়ানাকে এখানে দেখানো হয়েছে কালো রঙের সেই বিখ্যাত গাউনে যা তৈরী করেছিলেন পোশাকশিল্পী ক্রিস্টিনা স্টাম্বোলিয়ান। ১৯৯৪ সালে বিবাহবিচ্ছেদ নিয়ে তুমুল আলোড়নের সময় এই পোশাক পরে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ডায়ানা। সেদিনই প্রচারিত এক সাক্ষাৎকারে চার্লস স্বীকার করেন, তিনি ডায়ানার প্রতি বিশ্বস্ত ছিলেন না।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘প্যারিসে তার মর্মান্তিক মৃত্যুর প্রায় ২৮ বছর পরও ডায়ানা এখনো বিশ্ব সংস্কৃতির অন্যতম প্রভাবশালী চরিত্র। তার পোশাকরুচি, মানবিকতা ও স্বাধীনচেতা ব্যক্তিত্ব এখনো মানুষকে আকর্ষণ করে। আমরা তাকে সম্মান জানাতেই উদ্যোগটি নিয়েছি।’

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়