শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০৭:১৭ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় নৌবাহিনীর জাহাজের ‘গোপন তথ্য’ চলে গেল পাকিস্তানে, অতঃপর...

ভারতীয় নৌবাহিনীর জাহাজের ‘গোপন তথ্য’ পাকিস্তানের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে। জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করার অভিযোগ এনে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে। 

রোববার (২৩ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।  

গ্রেপ্তার দুজনের নাম রোহিত (২৯) এবং সানত্রি (৩৭) বলে জানা গেছে। তারা উভয়েই উত্তর প্রদেশের সুলতানপুরের বাসিন্দা।

তাদেরকে কোচিন শিপইয়ার্ডের (মাল্পে-উদুপি ইউনিট) তথ্য পাচার করার অভিযোগে সন্দেহভাজন হিসেবে ধরা পড়েছেন। এই শিপইয়ার্ড ভারতের বন্দর, নৌপথ ও শিপিং মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়।

জানা যায়, রোহিত শুশ্মা মেরিন প্রাইভেট লিমিটেডে ইনসুলেটর হিসেবে কাজ করতেন। এর আগে তিনি কেরালার কোচিন শিপইয়ার্ড লিমিটেডে কর্মরত ছিলেন।

অভিযোগ উঠেছে, কেরালায় কর্মরত অবস্থায় তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভারতীয় নৌবাহিনীর জাহাজ সংখ্যাসহ গোপন তথ্য অবৈধভাবে শেয়ার করেছিলেন এবং তদনুযায়ী সুবিধা অর্জন করেছিলেন। মাল্পেতে স্থানান্তরের পরও রোহিত কোচির এক বন্ধুর মাধ্যমে তথ্য সংগ্রহ করে অন্য অনুমোদনহীন ব্যক্তিকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে ছিলেন।

উদুপি কোচিন শিপইয়ার্ডের সিইওর অভিযোগের ভিত্তিতে মাল্পে থানায় মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত বিচারিক হেফাজতে রাখা হয়েছে। আর কেউ এই ধরনের কর্মকাণ্ডে জড়িত কি না, তা জানতেও তদন্ত চলছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়