শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ০৮:২২ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ সুদানে খাদ্য সহায়তাবাহী বিমান বিধ্বস্ত, দাতব্য সংস্থার তিন ক্রু নিহত

আন্তর্জাতিক দাতব্য সংস্থা সামারিটানস পার্স–এর জন্য খাদ্য সহায়তাবাহী একটি বিমান মঙ্গলবার দক্ষিণ সুদানের ইউনিটি অঙ্গরাজ্যে বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে থাকা তিনজন ক্রু-ই নিহত হয়েছেন বলে সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন।

সামারিটানস পার্স–এর দক্ষিণ সুদান শাখার উপপরিচালক বিক্রম রাই রয়টার্সকে জানান, নারি এয়ার পরিচালিত উড়োজাহাজটি রাজধানী জুবা থেকে বন্যায় বাস্তুচ্যুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ২ টন ত্রাণসামগ্রী নিয়ে যাচ্ছিল।

রাই বলেন, ‘আমাদের দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে এবং গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে তিনজন ক্রু সদস্যই মারা গেছেন।

উড়োজাহাজটি স্থানীয় সময় সকাল ৮টার দিকে সুদানের সীমান্তসংলগ্ন ইউনিটি অঙ্গরাজ্যের তেলসমৃদ্ধ লিয়ার কাউন্টির লিয়ার এয়ারস্ট্রিপ থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়।

নারি এয়ারের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। উড়োজাহাজটির ধরন বা মডেল সম্পর্কে তাৎক্ষণিক কোনো তথ্যও জানা যায়নি।

নিজেদের ওয়েবসাইটে নারি এয়ার জানিয়েছে, তারা দক্ষিণ সুদান থেকে বিভিন্ন ধরনের সেবা প্রদান করে, যার মধ্যে রয়েছে মালবাহী ও যাত্রীবাহী চার্টার সার্ভিস।

সূত্র: কালের কণ্ঠ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়