শিরোনাম
◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব?

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ১১:৫৮ দুপুর
আপডেট : ২১ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রিটেনে ন্যূনতম মজুরি বাড়ল: আগামী এপ্রিল থেকে ঘণ্টায় বাড়বে সব বয়সের শ্রমিকদের আয়

বৃটেনে জীবিকা ব্যয়ের চাপ কমাতে এবং কর্মজীবীদের জীবনমান উন্নত করতে সরকার ন্যূনতম মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী বছর ন্যূনতম মজুরির হার বৃদ্ধি করা হবে। সরকারের পক্ষ থেকে এমন ঘোষণা দেয়া হয়েছে। ঘোষণার সাথে সাথে বয়স অনুসারে প্রতিঘন্টায় নুন্যতম মুজুরির হারও বলে দেয়া হয়েছে। সূত্র: জাগোনিউজ

সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী এপ্রিল থেকে ২১ বছর বা তার বেশি বয়সী শ্রমিকদের জন্য ন্যাশনাল লিভিং ওয়েজ ঘণ্টায় ১৯২৫ টাকা থেকে বাড়িয়ে ২০৩৯ টাকা করা হবে। এতে বার্ষিক আয় গড়ে প্রায় ১ লাখ ৪৪ হাজার ৪২০ টাকা বাড়বে বলে জানানো হয়েছে।

১৮ থেকে ২০ বছর বয়সীদের ন্যূনতম মজুরি বৃদ্ধি পেয়ে ঘণ্টায় ১৭৪১ টাকা হবে, যা বয়স্ক শ্রমিকদের সঙ্গে মজুরি ব্যবধান কমানোর একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি ১৬–১৭ বছর বয়সী ও শিক্ষানবিশ কর্মীদের মজুরি ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ঘণ্টায় ১২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

রিভস বলেন, জীবনযাত্রার ব্যয় এখন মানুষের প্রধান উদ্বেগের বিষয়। কম আয়ের কর্মীদের কঠোর পরিশ্রমের যথাযথ মূল্য দেওয়া জরুরি—তাই আমরা ন্যূনতম ও লিভিং ওয়েজ দুটোই বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

যুবকদের বেকারত্ব নিয়ে উদ্বেগ
যদিও সরকার লো পে কমিশনের প্রস্তাব পুরোপুরি গ্রহণ করেছে, ফলে তরুণদের চাকরির বাজারে সুযোগ কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন কিছু নীতিনির্ধারক ও বিশেষজ্ঞ।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ১৬–২৪ বছর বয়সী (শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণে নেই) যুবকের সংখ্যা অব্যাহতভাবে বাড়ছে এবং তা এখন ৯ লাখ ৪০ হাজারে পৌঁছেছে।

রেজোলিউশন ফাউন্ডেশন সতর্ক করে বলেছে, অতিরিক্ত মজুরি বৃদ্ধি তরুণদের জন্য এন্ট্রি–লেভেল চাকরি পাওয়া আরও কঠিন করে তুলতে পারে।

ব্যবসায়ীদের চাপ বাড়ছে
কিছু ব্যবসায়ী জানিয়েছেন, ন্যাশনাল ইনস্যুরেন্স বৃদ্ধির সঙ্গে ন্যূনতম মজুরি বৃদ্ধিও তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। অনেকে বলেছেন, গত পাঁচ বছরে ন্যূনতম মজুরি ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে—যা বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ হার—কিন্তু গড় বেতন ততটা বাড়েনি।

শ্রমিক সংগঠনের সমর্থন
টিইউসি মহাসচিব পল নওয়াক বলেন, উচ্চ মজুরি কর্মীদের জন্য যেমন ভালো, তেমনি তা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। যুব মজুরি ধাপে ধাপে বিলুপ্ত করার সিদ্ধান্তও সঠিক, কারণ তরুণ কর্মীদেরও সমান জীবনযাত্রার ব্যয় রয়েছে।

তবে রেজোলিউশন ফাউন্ডেশন মনে করে, তরুণদের মজুরি বৃদ্ধির হার ‌‘অতিরিক্ত’, যা নিয়োগ কমিয়ে দিতে পারে। তারা লো পে কমিশনের সিদ্ধান্ত–গ্রহণ প্রক্রিয়া পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়