শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫, ০৭:৪৬ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সামরিক শক্তিতে ইউরোপকে ছাড়িয়ে গেছে রাশিয়া: ফরাসি গবেষণা

রাশিয়া এখন তার স্থলবাহিনীর সক্ষমতা এবং সামগ্রিক শক্তির দিক থেকে ইউরোপকে উল্লেখযোগ্যভাবে ছাড়িয়ে গেছে। একটি গবেষণার উদ্ধৃতি দিয়ে ফরাসি জাতীয় সংবাদপত্র লে ফিগারো এমনটাই লিখেছে।

প্রতিবেদন অনুসারে, ফরাসি আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউট (IFRI)-এর বিশেষজ্ঞরা রাশিয়ান সশস্ত্র বাহিনীর সক্ষমতা ইউরোপের ন্যাটো সদস্য দেশগুলোর সঙ্গে তুলনা করেছেন। তারা দেখেছেন,  ইউরোপীয় সৈন্যরা আর্টিলারি সিস্টেম, শেল, স্ট্রাইক ড্রোন এবং বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মতো সামরিক সরঞ্জামের দিক দিয়ে 'গুরুতরভাবে অপ্রতুল'।

ইউরোপের জন্য চিহ্নিত আরেকটি দুর্বলতা হলো 'প্রধান অবকাঠামোগত এবং নিয়ন্ত্রক বাধা' - এতে করে মহাদেশজুড়ে সৈন্যদের চলাচলে বাধা সৃষ্টি হবে।

ফরাসি বিশেষজ্ঞরা স্থল-বাহিনীতে রাশিয়ার স্পষ্ট সংখ্যাগত পার্থক্যের উল্লেখ করেছেন যে, ইউরোপের ৭ লাখ ৫০ হাজার সৈন্যের তুলনায় রুশ বাহিনীতে প্রায় ৯ লাখ ৫০ হাজার সৈন্য রয়েছে।

ফরাসি আন্তর্জাতিক সম্পর্ক ইনস্টিটিউট-এর তথ্য অনুসারে, যুদ্ধ প্রস্তুতির পার্থক্য এবং ইউরোপের ক্রমাগত 'রাজনৈতিক বিভাজন' এসব ব্যবধানকে আরও প্রসারিত করছে।

পশ্চিমা অভিজাত শ্রেণির কিছু নেতা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন, পুতিন ইউরোপে হামলা করতে পারে। তবে অন্য কোনো দেশে আক্রমণ করার ইচ্ছার দাবিকে পুতিন 'মিথ্যা' এবং 'সম্পূর্ণ অর্থহীন' বলে উড়িয়ে দিয়েছেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে একটি সাধারণ রাজনৈতিক বিতর্কে বক্তব্য রাখতে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জোর দিয়ে বলেছেন, রাশিয়ার কখনো ন্যাটো বা ইইউতে আক্রমণ করার কোনো ইচ্ছা নেই।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়