শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ০৯:৫৮ সকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাধ্যমিকের পর এবার উচ্চ বিদ্যালয়গুলোতেও মোবাইল ফোন নিষিদ্ধ করার ঘোষণা ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর

যুগান্তর: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছেন, মাধ্যমিক বিদ্যালয়ের মতো এবার উচ্চ বিদ্যালয়গুলোতেও মোবাইল ফোন নিষিদ্ধ করার পরিকল্পনা করা হচ্ছে। শুক্রবার (২৮ নভেম্বর) দেশের উত্তর-পূর্ব ভোসগেসের মিরেকোর্ট কমিউনে এব্রা গ্রুপের সংবাদপত্রের পাঠকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ ঘোষণা দেন। 

ম্যাক্রোঁ বলেন, ‘আমরা মাধ্যমিক বিদ্যালয় থেকে মোবাইল ফোন সরিয়েছি। আগামী শিক্ষাবর্ষ থেকে এটি উচ্চ বিদ্যালয়েও করা হবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষামন্ত্রী এদোয়ার জেফ্রে বর্তমানে এ বিষয়টি পর্যালোচনা করছেন।’

ম্যাক্রোঁ জোর দিয়ে বলেন, ‘বিদ্যালয় হলো শেখার জায়গা, যোগাযোগের জায়গা।’

একইসঙ্গে তিনি তরুণদের মধ্যে বাড়তে থাকা একাকীত্ব ও মানসিক স্বাস্থ্য সমস্যার কথাও তুলে ধরেন।

‘বিদেশি হস্তক্ষেপ ও রাজনৈতিক ভ্রান্ত তথ্য’ নিয়ে ফরাসিদের উদ্বেগ কমানো নিয়ে ম্যাক্রোঁ ‘মিথ্যে আশ্বাস’ দিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘দেশ বড় ধরনের অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, তাই সামান্য হলেও সতর্কতা বজায় রাখা প্রয়োজন।’

তিনি স্পষ্ট করে বলেন, ‘বিদেশি শক্তিগুলো তথ্যযুদ্ধ চালাচ্ছে।’ সেইসঙ্গে ফ্রান্সকে ‘সামরিক ও প্রযুক্তিগতভাবে আরও শক্তিশালী’ হওয়ার আহ্বান জানান ম্যাক্রোঁ।

তথ্যসূত্র: আনাদোলু 

  • সর্বশেষ
  • জনপ্রিয়