শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৩ রাত
আপডেট : ২৪ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিরিবিলি জায়গা খুঁজতে পণ্যবাহী ট্রেনের নিচে প্রেমিক-প্রেমিকা, অল্পের জন্য রক্ষা

প্রেম করতে গিয়ে দুঃসাহসিক ও বিপজ্জনক কাজের নজির নতুন কিছু নয়, তবে এবার ভারতের বিহারে এক যুগল যে ঝুঁকি নিয়েছেন, তা রীতিমতো শিহরণ জাগিয়েছে। নিরিবিলি জায়গা খুঁজে না পেয়ে ঘনিষ্ঠ হওয়ার উদ্দেশ্যে তারা গিয়ে বসেন পণ্যবাহী ট্রেনের নিচেই!

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাতে জানা গেছে, ঘটনাটির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়—রেললাইনেই একে অপরকে জড়িয়ে বসে আছেন ওই তরুণ-তরুণী। তাদের মাথার ওপরে দাঁড়িয়ে থাকা ভারী ওয়াগনের উপস্থিতিও যেন তারা ভুলে গিয়েছিলেন।

হঠাৎই বেজে ওঠে ট্রেনের বাঁশি। অচিরেই ট্রেনটি চলতে শুরু করলে পাশেই দাঁড়িয়ে থাকা কয়েকজন প্রত্যক্ষদর্শী মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন এবং চিৎকার করে সতর্ক করেন যুগলকে।

পরিস্থিতি বুঝে অনেকটা সিনেমার দৃশ্যের মতো দ্রুত ট্র্যাক থেকে লাফিয়ে রেললাইনের পাশের দিকে গড়াতে গড়াতে সরে যান তারা। অল্পের জন্য প্রাণে বাঁচলেও ভিডিওটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক উদ্বেগ ও সমালোচনা প্রকাশ করেছেন নেটিজেনরা।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়