শিরোনাম
◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫০ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্ত সংঘর্ষের পরও আফগানিস্তানে জাতিসংঘের মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিল পাকিস্তান

আফগানিস্তানে সাময়িকভাবে জাতিসংঘের মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান। গত অক্টোবরের প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর এই প্রথম আংশিকভাবে সীমান্ত খোলা হচ্ছে।

২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তান বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিচ্ছে। তারা পাকিস্তানে সীমানা পেরিয়ে হামলা চালায়। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন সরকারি কর্মকর্তা এএফপিকে বলেন, জাতিসংঘের সংস্থাগুলোর আনুষ্ঠানিক অনুরোধের ভিত্তিতে পাকিস্তান সরকার সীমিত ও নির্দিষ্ট মানবিক সহায়তা পৌঁছাতে দেওয়ার ব্যাপারে ছাড় দিয়েছে, যাতে তাদের কনটেইনারগুলো আফগানিস্তানে যেতে পারে। এ সহায়তার মধ্যে রয়েছে- খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং স্বাস্থ্য ও শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য জরুরি সামগ্রী।

কর্মকর্তা আরও জানান, তিন ধাপে এ সহায়তা পাঠানো হবে। তবে প্রথম ধাপ কবে শুরু হবে, সে ব্যাপারে তিনি কিছুই জানাননি।

জাতিসংঘের একজন কর্মকর্তাও এএফপিকে নিশ্চিত করেছেন, সহায়তা শিগগিরই আফগানিস্তানে প্রবেশ করবে।

তবে গুরুত্বপূর্ণ সীমান্তঘেঁষা শহর স্পিন বোলদাকের তথ্য বিভাগের প্রধান এএফপিকে বলেন, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। সীমান্তের গেট এখন বন্ধ রয়েছে।

গত অক্টোবরের সংঘাতের পর থেকেই সীমান্ত বন্ধ। কেবল পাকিস্তান থেকে বহিষ্কৃত আফগানদেরই পারাপারের অনুমতি দেওয়া হচ্ছে।

পাকিস্তানি কর্মকর্তা জানান, সাধারণ বাণিজ্যের জন্য সীমান্ত বন্ধই থাকবে। তবে শর্তসাপেক্ষে মানবিক সহায়তার জন্য আংশিক খোলা হবে।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়