শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৯:২৩ সকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৬ ডিসেম্বর উপলক্ষে আসামে ভারতীয় বিমান বাহিনীর এয়ার শো

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহীর বিভিন্ন আয়োজনের অংশ হিসেবে আসামে এয়ার শো- এর আয়োজন করেছে দেশটির বিমান বাহিনীর ইস্টার্ন কমান্ড। আজ বুধবার রাজ্যের ডিব্রুগড় জেলার মোহনবাড়িতে আয়োজন করা হয়েছে এই এয়ার শো।

এই এয়ার শো বা প্রদর্শনীমূলক বিমান মহড়ায় ওড়ানো হবে ভারতীয় বিমান বাহিনীর সুখোই সু-৩০ ফাইটার্স, ডোরনিয়ের ডো-২২৮ সারভেইলেন্স এয়ারক্রাফট, আন্তোনভ এএন-৩২ ট্রান্সপোর্ট প্লেন, চিনুক হেভি লিফট হেলিকপ্টার এবং এমআই-১৭ হেলিকপ্টার।

ইস্টার্ন কমান্ড শাখার কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় বিমান বাহিনীর অপারেশনাল দক্ষতা, নির্ভুলতা এবং পেশাদারিত্বকে উপস্থাপন করাই এই এয়ার শো-এর প্রধান উদ্দেশ্য।

শিডিউলড সময় অনুযায়ী, আজ বুধবার সকাল ৯ টায় শুরু হবে এই এয়ার শো, শেষ হবে দুপুর ২টা ৩০ মিনিটে। 

এয়ার শো-এর পাশাপাশি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার এবং এর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন আলোকচিত্র ও প্রকাশনার প্রদর্শনী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক একটি চলচ্চিত্রও প্রদর্শন করা হবে।

আসামের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ভারতের বিমান বাহিনীর প্রধান অমরপ্রীত সিং। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়েরও এ অনুষ্ঠানে থাকার কথা ছিল, কিন্তু পরে তা বাতিল হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়