শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৬ সকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্তান জন্মদানের উদ্দেশ্যে গেলে ভ্রমণ ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব লাভ রোধে কঠোর অবস্থান স্পষ্ট করে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। ভারতের মার্কিন দূতাবাস সতর্ক করে দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের মাটিতে কারও সন্তান জন্মদানের উদ্দেশ্য থাকলে তার ভ্রমণ ভিসা মিলবে না।

বৃহস্পতিবার এক্সে এক পোস্টে দূতাবাস জানায়, ভ্রমণ ভিসার জন্য আবেদনকারীর ‘সন্তান জন্মদান এবং শিশুর জন্য মার্কিন নাগরিকত্ব লাভ’ করাই যুক্তরাষ্ট্রে ভ্রমণে যেতে চাওয়ার প্রধান উদ্দেশ্য হলে এবং কনস্যুলার কর্মকর্তারা তেমনটি মনে করলে তারা ভিসার আবেদন প্রত্যাখ্যান করবেন।

কারণ, এই ধরনের ভ্রমণ অনুমোদিত নয়। ফলে ভিসা নাকচ করা হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রদপ্তরেরও একটি নির্দেশিকায় বলা হয়েছে, ন্যায়নির্ণায়ক কর্মকর্তাদেরকে আবেদনকারীর অভিপ্রায় খতিয়ে দেখতে হবে।

সেক্ষেত্রে তারা যদি দেখতে পান, ভ্রমণের উদ্দেশ্য যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিয়ে তার নাগরিকত্ব পাওয়া তাহলে ভিসা মঞ্জুর করা যাবে না।

‘বার্থ ট্যুরিজম’ হিসাবে যাতে ভ্রমণ ভিসার অপব্যবহার না হয়, সে লক্ষ্যে মার্কিন সরকারের বৃহত্তর নীতির অংশ হিসাবেই এই নিয়ম করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রতিটি শিশুই স্বয়ংক্রিয়ভাবে দেশটির নাগরিকত্ব পায়।

এই সুযোগ কাজে লাগিয়ে বহু বিদেশি নাগরিক পর্যটন বা ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেয়। নতুন নিয়মে এ ধরনের বার্থ টুরিজম আর সহজ হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়