শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ১১:৪২ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান

এএফপি: ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান। ট্যাংকারটিতে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ১৮ জন নাবিক ছিলেন। ইরানি গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার রাত থেকে শনিবারের (১৩ ডিসেম্বর) মধ্যে এটিকে আটক করা হয়।

দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ফার্স বার্তা সংস্থা জানায়, ওমান সাগরের উপকূলের কাছে ছয় মিলিয়ন লিটার চোরাচালানকৃত ডিজেল বহনকারী একটি তেলবাহী ট্যাংকারে অভিযান চালানো হয়েছে।

জাহাজটি তার সব নেভিগেশন ব্যবস্থা বন্ধ করে রেখেছিল বলেও দাবি করা হয়। ইরানি বাহিনী নিয়মিতভাবে উপসাগরে অবৈধভাবে জ্বালানি পরিবহনের অভিযোগে জাহাজ আটকানোর ঘোষণা দিয়ে থাকে।

ইরানে খুচরা জ্বালানির দাম বিশ্বের সবচেয়ে কমগুলোর একটি হওয়ায় তা অন্য দেশে চোরাচালান করা বিশেষভাবে লাভজনক।

গত মাসে ইরান উপসাগরীয় জলসীমায় একটি তেলবাহী ট্যাংকার জব্দ করে অননুমোদিত পণ্য বহনের অভিযোগে এবং এটিকে অন্য কোনো দেশের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ বলে যে ধারণা দেওয়া হয়েছিল তা নাকচ করে দেয়।

সর্বশেষ এই জব্দের ঘটনা ঘটে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার উপকূলে একটি তেলবাহী ট্যাংকার জব্দ করার দুই দিন পর। সূত্র: জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়