শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৭ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জা‌তিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ২০২১ সালের ৬ জানুয়ারির ভাষণ সম্পাদনা করে বিকৃতভাবে উপস্থাপনের অভিযোগে বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। বিবিসির জনপ্রিয় অনুসন্ধানী অনুষ্ঠান প্যানোরামা’তে প্রচারিত একটি ডকুমেন্টারিকে কেন্দ্র করেই এই মামলা। 

ফ্লোরিডার একটি আদালতে দাখিল করা নথি অনুযায়ী, ট্রাম্প বিবিসির বিরুদ্ধে মানহানি এবং বাণিজ্যিক অনুশীলন সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন। এই দুই অভিযোগে তিনি আলাদাভাবে ৫ বিলিয়ন ডলার (প্রায় ৩.৭ বিলিয়ন পাউন্ড) করে ক্ষতিপূরণ দাবি করেছেন। ---- এমজ‌মিন

নভেম্বর মাসে বিবিসি ট্রাম্পের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করলেও ক্ষতিপূরণ দেয়ার দাবি প্রত্যাখ্যান করে। একই সঙ্গে সংস্থাটি জানায়, এই ঘটনায় মানহানির মামলার কোনো ভিত্তি নেই। 

ট্রাম্পের আইনজীবীরা অভিযোগ করেন, বিবিসি তার ভাষণকে ইচ্ছাকৃতভাবে, বিদ্বেষপ্রসূতভাবে এবং প্রতারণামূলকভাবে বিকৃত করেছে। এর মাধ্যমে তাকে সহিংসতায় উসকানি দেয়ার মতো একজন ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে। মামলা দায়েরের বিষয়ে বিবিসি আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। 

এর আগে গত মাসে ট্রাম্প জানান, ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বৃটেনে প্রচারিত ওই ডকুমেন্টারির জন্য তিনি বিবিসির বিরুদ্ধে মামলা করবেন। সাংবাদিকদের তিনি তখন বলেন, আমার মনে হয় আমাকে এটা করতেই হবে। তারা প্রতারণা করেছে। তারা আমার মুখ থেকে বের হওয়া শব্দ বদলে দিয়েছে। 

২০২১ সালের ৬ জানুয়ারি, যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে দাঙ্গার ঠিক আগে দেয়া ভাষণে ট্রাম্প জনতার উদ্দেশে বলেন, আমরা ক্যাপিটলের দিকে হাঁটতে যাব এবং আমাদের সাহসী সিনেটর ও কংগ্রেস সদস্যদের উৎসাহ দেব। এর ৫০ মিনিটেরও বেশি সময় পরে, একই ভাষণে তিনি আরও বলেন, আর আমরা লড়াই করি। আমরা প্রাণপণে লড়াই করি। 

কিন্তু প্যানোরামা অনুষ্ঠানে এই দুটি বক্তব্য সম্পাদনার মাধ্যমে এমনভাবে দেখানো হয় যেন ট্রাম্প একটানা বলছেন, আমরা ক্যাপিটলের দিকে হাঁটতে যাব এবং আমি তোমাদের সঙ্গে থাকব। আর আমরা লড়াই করি। আমরা প্রাণপণে লড়াই করি। বিবিসি স্বীকার করেছে, এই সম্পাদনার ফলে এমন ভুল ধারণা সৃষ্টি হয়েছে যে ট্রাম্প সরাসরি সহিংসতার ডাক দিয়েছিলেন, যা বাস্তবে তিনি ওইভাবে বলেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়