শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২৫, ০৯:৩৩ সকাল
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেলারুশে রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ মোতায়েন

রাশিয়ার নতুন করে তৈরি হাইপারসনিক ও পারমাণবিক শক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ বেলারুশে মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো এই তথ্য নিশ্চিত করেছেন।

আলেক্সান্ডার লুকাশেঙ্কো বলেছেন, বেলারুশে রাশিয়ার নবনির্মিত হাইপারসনিক ও পারমাণবিক শক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ মোতায়েন করা হয়েছে।

গত বছর ইউক্রেনের দনিপ্রো শহরে হামলায় এই অস্ত্র ব্যবহার করার পর সেটির প্রকাশ্যে আনে রাশিয়া। চলমান সংঘাতে ওই হামলাকে উত্তেজনা বৃদ্ধির অংশ হিসেবে দেখা হয়। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বর্তমানে চতুর্থ বছরে প্রবেশের দ্বারপ্রান্তে রয়েছে।

লুকাশেঙ্কো বলেছেন, গতকাল থেকেই বেলারুশে ওরেশনিক মোতায়েন রয়েছে। এটি এখন যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে।

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র বেলারুশ। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর সময় বেলারুশের ভূখণ্ড ব্যবহার করেছিল  মস্কো।

গত আগস্টে মিনস্ক বলেছিল, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোর পূর্ব প্রান্তের সীমান্তের কাছে অনুষ্ঠিতব্য যৌথ জাপাদ-২০২৫ (ওয়েস্ট-২০২৫) সামরিক মহড়ার সময় ওরেশনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুশীলন করা হবে।

তথ্যসূত্র: এনবিসি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়