শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৬ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তেজনা চরমে, দিল্লিতে প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ত্রিপুরা এবং কলকাতায় যথাক্রমে বাংলাদেশের সহকারী হাইকমিশন ও উপ-দূতাবাসের সামনে বিক্ষোভ করছে ভারতের কয়েকটি কট্টরপন্থি সংগঠন। শনিবার (২০ ডিসেম্বর) রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভকারীরা বাংলাদেশের হাইকমিশনারকে হত্যার হুমকিও দিয়েছে।

এবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। এ ছাড়া রোববার (২১ ডিসেম্বর) আসামেও ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া (এনএসইউআই) নামের একটি সংগঠন একই কর্মসূচি পালন করেছে।

এদিকে শনিবার রাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্রবাদীদের স্লোগান ও হুমকি-ধমকির বিষয়ে রোববার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে নিরাপত্তা বেষ্টনী ভেদ হয়নি। কোনো মুহূর্তেই ওই যুবকদের পক্ষ থেকে হাইকমিশনের নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করা হয়নি। তারা শুধু স্লোগান দিয়েছে এবং কিছুক্ষণ পর ঘটনাস্থলে থাকা পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে দিল্লিতে থাকা বাংলাদেশের হাইকমিশন সূত্র জানায়, দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে চিৎকার-চেঁচামেচি করে হুমকি দেন ২০-২৫ জন ভারতীয়দের একটি দল। অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনার ব্যানারে শনিবার রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে তিনটি গাড়িতে করে হাইকমিশনের সামনে আসে ওই দলটি।

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ফয়সাল মাহমুদ গণমাধ্যমকে জানান, ওই ব্যক্তিরা মূল গেটের সামনে এসে কিছুক্ষণ চিৎকার করে চলে যান। তবে এ সময় তারা কোনো ধরনের শারীরিক হামলা চালাননি। কোনো কিছু ছোড়াছুড়িও করা হয়নি। ওখানে (বাংলাদেশ) যদি হিন্দু মারা হয়, তাহলে আমরা তোমাদের সবাইকে মেরে ফেলবো- এমন মন্তব্যও তারা করেছেন বলে জানান ফয়সাল মাহমুদ। উৎস: চ্যানেল24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়