শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ০১:০৫ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাক সেনাপ্রধানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক প্রদান করল সৌদি আরব

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান (বামে), পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির (ডানে)

পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে কৌশলগত ও প্রতিরক্ষা সম্পর্ক জোরদারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে মর্যাদাপূর্ণ ‘কিং আব্দুল আজিজ মেডেল অব এক্সিলেন্স ক্লাস’ প্রদান করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) রিয়াদে এক জমকালো অনুষ্ঠানে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশে দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান এই পদক তুলে দেন।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, রিয়াদ সফররত জেনারেল আসিম মুনির প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, সামরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

পাকিস্তানের সেনাপ্রধানের এই সম্মাননা প্রাপ্তিকে দুই দেশের প্রতিরক্ষা কূটনীতির এক অনন্য মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, পাকিস্তান ও সৌদি আরব ঐতিহাসিকভাবেই সামরিক ও কৌশলগত অংশীদার হিসেবে কাজ করে আসছে।

সূত্র: আল-অ্যারাবিয়া

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়