শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৮:২৬ রাত
আপডেট : ২০ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের মিসাইল হামলার শঙ্কা, ট্রাম্প প্রশাসনকে ইসরায়েলের সতর্কবার্তা

মহড়ার আড়ালে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড মিসাইল হামলা চালাতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে ইসরায়েল। এ ব্যাপারে তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছে।

ইরান ও ইসরায়েলের মধ্যে আবারও যুদ্ধ বাঁধতে পারে— এমন আশঙ্কার মধ্যেই এক প্রতিবেদনে এ তথ্য জানাল মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস।

প্রতিবেদনে বলা হয়, ছয় সপ্তাহ আগেও ইরানের বিপ্লবী গার্ড মিসাইল হামলার মহড়া দিয়েছে। তখনও যুক্তরাষ্ট্রকে ইসরায়েল সতর্ক করেছিল।

ইসরায়েলি এক কর্মকর্তা বলেছেন, “ইরানের হামলার সম্ভাব্যতা ৫০ শতাংশেরও কম। কিন্তু এটি শুধুমাত্র মহড়া এমন কিছু ভেবে কেউ ঝুঁকি নিতে ইচ্ছুক নয়।”

মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, ইরান এখনই মিসাইল হামলা চালাবে তারা এমন কোনও ইঙ্গিত পাননি।

কয়েকটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছেন, এ মুহূর্তে ইরান ও ইসরায়েলের মধ্যে ‘ভুল বোঝাবুঝি’ থেকে যুদ্ধ বাধতে পারে। এ ধরনের মহড়াকে দুই পক্ষই হামলার প্রস্তুতি হিসেবে ধরে নিয়ে হামলা চালাতে পারে। যেখান থেকে যুদ্ধের সূত্রপাত হতে পারে।

দখলদার ইসরায়েলের সঙ্গে গত জুন মাসে ইরানের ১২ দিন যুদ্ধ হয়। এই যুদ্ধের পর ইরানের মিসাইলের সংখ্যা ৫০ শতাংশ হ্রাস পেয়েছে বলে ধারণা সংশ্লিষ্টদের। এছাড়া তেহরানের কাছে আর মাত্র ২০০টি লঞ্চার আছে বলেও বিশ্বাস তাদের।

যুদ্ধ শেষ হওয়ার পর ইরান মিসাইল উৎপাদন বাড়ালেও যুদ্ধের আগে যে পরিমাণ মিসাইল ছিল সেটির কাছে তারা এখনো পৌঁছাতে পারেনি বলে ধারণা মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের। সূত্র: এক্সিওস

  • সর্বশেষ
  • জনপ্রিয়