শিরোনাম
◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে ◈ ফারাক্কায় আপত্তি নেই, তবে পদ্মা ব্যারেজে কেন ভারতের অস্বস্তি? ◈ সীমান্তে একের পর এক পুশইন চেষ্টা, কী বার্তা দিতে চাইছে ভারত? ◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা!

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৫১ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

গণমাধ্যমের কণ্ঠরোধ করছে ইসরায়েল, বিশ্ব জনমত এখন তাদের জন্য বড় আতঙ্ক

আন্তর্জা‌তিক ডেস্ক : ইহুদিবাদী ইসরায়েল বিষয়ক এক বিশেষজ্ঞ বলেছেন, ইসরায়েল সত্যকে তার প্রধান শত্রু বলে মনে করে। তারা গণমাধ্যম বন্ধ করে দিয়ে সাংবাদিকদের কার্যক্রম বিঘ্নিত করে গাজায় নিজের অপরাধের ভয়াবহতা আড়াল করতে চায়।

ইসরায়েলি পার্লামেন্ট নেসেট সম্প্রতি একটি অস্থায়ী আদেশ অনুমোদন করেছে, যার মাধ্যমে  ইসরায়েলের যোগাযোগমন্ত্রী শলোমো কারহিকে এমন ক্ষমতা দেওয়া হয়েছে যাতে তিনি দখলকৃত ভূখণ্ডে বিদেশি সংবাদমাধ্যমের কার্যক্রম বন্ধ করে দিতে পারেন। --- পার্সটু‌ডে

 ইসরায়েল বিষয়ক বিশেষজ্ঞ আদিল ইয়াসিন শাহাব নিউজ এজেন্সির সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেন, "নেসেট যে আইনটি পাস হয়েছে, তা গণমাধ্যমের স্বাধীনতা ও ন্যায়ের বিরুদ্ধে একটি বিপজ্জনক যুদ্ধের অংশ। এর মাধ্যমে ঐ মন্ত্রী অস্থায়ী জরুরি অবস্থা বা কোনো বিশেষ পরিস্থিতি ছাড়াই বিদেশি সংবাদমাধ্যম বন্ধ করতে পারবেন।

ইয়াসিন বলেন, "ইসরায়েল গণমাধ্যমকে তার অন্যতম প্রধান শত্রু মনে করে, কারণ গাজায় গণহত্যা ও নির্মমতা পুরোপুরি তুলে ধরার ক্ষমতা রাখে। গত কয়েক বছরে ইসরায়েল এমন অনেক কৌশল গ্রহণ করেছে যাতে ইসরায়েলের সরকারি বয়ানের বিরুদ্ধে অন্য কিছু প্রকাশ না পায়।"

তিনি আরও বলেন, "বিদেশি সাংবাদিকদের গাজা উপত্যকায় প্রবেশে বাধা দেওয়াটা আন্তর্জাতিক আইন এবং মতপ্রকাশের স্বাধীনতার সুস্পষ্ট লঙ্ঘন। এটি গণতন্ত্রের বিষয়ে ইসরায়েলের দাবির অসারতার প্রমাণ।

এই বিশেষজ্ঞ আরও বলেন, "গণমাধ্যম বন্ধ এবং সাংবাদিকদের কাজ করতে না দেওয়া থেকে এটা স্পষ্ট, ইসরায়েল চায় না গাজায় যুদ্ধের সময় সংঘটিত অপরাধ সম্পর্কে মানুষ জানতে পারুক। তারা সেখানে ১০ হাজার বেসামরিক মানুষকে নির্মমভাবে হত্যা করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়