শিরোনাম
◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৭ রাত
আপডেট : ২০ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে খালিস্তানপন্থীদের বাধা (ভিডিও)

ডন, এনডিটিভি: লন্ডনে বাংলাদেশের হাইকমিশনের বাইরে শনিবার হিন্দুত্ববাদীদের নেতৃত্বে আয়োজিত এক বিক্ষোভ খালিস্তানপন্থীরা বাধা দিয়েছে। এ সময় বিক্ষোভটি খালিস্তানি গোষ্ঠীর ‘ভারতবিরোধী’ স্লোগান ও খালিস্তানি পতাকা প্রদর্শনের মুখে পড়ে।

বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার খবরের সঙ্গে সম্পর্কিত করে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সমাবেশ চলাকালে খালিস্তান রেফারেন্ডাম প্রচারের সমন্বয়ক পরমজিত সিং পাম্মা এক ভারতীয় হিন্দু বিক্ষোভকারীর সঙ্গে স্বল্প সময়ের হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

দায়িত্বে থাকা মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তারা দ্রুত এ ঘটনায় হস্তক্ষেপ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের আলাদা করে দেন এবং মিশন ভবনের কাছাকাছি থেকে দলগুলোকে ছত্রভঙ্গ করেন। এ ঘটনায় কোনো আহতের খবর পাওয়া যায়নি।

ইউকে ইনসাইট গ্রুপের মনু খাজুরিয়া বলেন, ‘সামঞ্জস্য ও সংখ্যালঘু অধিকারের পক্ষে কথা বলা কণ্ঠস্বরগুলোকে স্তব্ধ করতে খালিস্তানি চরমপন্থীদের চেষ্টা দেখা সত্যিই বিস্ময়কর ছিল।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়